শিরোনাম
সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশপ্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটিক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশেরজলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-যুক্তরাজ্যউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪

ওমরজাইয়ের ১১৬, রাজার ১০৬ : শেষ হাসি আফগানদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্রেফ ৫ রানে নেই ৪ উইকেট, এরপর ৩৮ রানে পঞ্চম উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রেকর্ডময় এক সেঞ্চুরি করলেন আজমতউল্লাহ ওমরজাই। জবাবে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তবে রোমাঞ্চকর এই ম্যাচে ১৯ রানে জিতেছে আফগানরা।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল (বৃহস্পতিবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের ম্যাচ ‍উপহার দিলো আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আগে ব্যাট করতে নেমে ইব্রাহিম জাদরান নেতৃত্বাধীন আফগানরা ৭ উইকেটে ২২১ রান তোলে। লক্ষ্য তাড়ায় ৫ উইকেট হারালেও ২০ ওভারে ২০২ রান তুলতে পেরেছে রোডেশিয়ানরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই রাজার দল ২-০ ব্যবধানে সিরিজ খুইয়েছে।

পুরো ম্যাচে বেশকিছু রেকর্ড গড়েছে দুই দল। আরও বিশেষ করে বললে ওমরজাই ও রাজার ব্যাটে হয়েছে বেশিরভাগ কীর্তি। ওমরজাই টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির পর ৫৫ বলে ৫ চার ও ১২ ছক্কায় ১১৬ রান করেছেন। যা ফরম্যাটটিতে পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে ছয় নম্বরে বা নিচে ব্যাটিংয়ে নেমে প্রথম সেঞ্চুরি। এর আগে ওই পজিশনে সর্বোচ্চ ৮৯ রান ছিল আরেক আফগান তারকা মোহাম্মদ নবির।

এ ছাড়া ওমরজাই ও ইজাজ আহমদ আহমদজাই ষষ্ঠ উইকেটে ৫৯ বলে ১৪২ রানের জুটি গড়েছেন। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে বা এর নিচে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। এর আগে ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ উইকেটে আন্দ্রে রাসেল ও শেরফান রাদারফোর্ডের ১৩৯ রানের জুটি ছিল সর্বোচ্চ। ইজাজ এদিন টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির পথে ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫২ রান করেন।

আরও পড়ুন

হ্যাটট্রিক করে হাজার গোলের আরও নিকটে রোনালদো

শেষ ওভারে চার ছক্কায় ৬ বলে ২৫ রান করেন রশিদ খান। দ্বিতীয় ইনিংসে তিনি বল হাতে একটি উইকেট নিয়ে অনন্য মাইলফলকও স্পর্শ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেট শিকার করেছেন আফগান তারকা লেগস্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে টানা আট টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখল আফগানিস্তান।

এদিকে, জিম্বাবুয়ের অধিনায়ক রাজা দলের পক্ষে প্রায় একাই লড়েছেন। তিন নম্বরে নেমে ৯ ছক্কা ও ৫ চারে ৫৬ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেছেন তিনি। সে কারণেই ২০২ রান পর্যন্ত যেতে পেরেছে জিম্বাবুয়ে। এ নিয়ে রাজা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে (৪০ বছর ১৮৮ দিন) সেঞ্চুরির রেকর্ড গড়লেন। আগে ওই কীর্তি ছিল জিব্রাল্টারের আভিনাশ পাইয়ের (৩৯ বছর ২৭২ দিন)।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: