শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নকআউটে আজ জাপানের মুখোমুখি ব্রাজিল, হারলেই বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে যাত্রা শুরু করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শিরোপার স্বপ্ন ধরে রাখতে হলে এখন থেকে প্রতিটি ম্যাচই জিততে হবে কার্লো আনচেলত্তির দলের। একটি পরাজয়ই শেষ করে দিতে পারে তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা।

আজ (সোমবার) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। যদিও সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে, আপাতত তার পুরো মনোযোগ জাপান ম্যাচেই।

জাপানকে হারাতে পারলে শেষ ষোলো নিশ্চিত করবে ব্রাজিল। ২০০২ সালে নিজেদের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ ২৪ বছর ধরে আর শিরোপার দেখা পায়নি সেলেসাওরা। ২০১৪ সালে সেমিফাইনালে উঠলেও পরবর্তী চারটি আসরে তাদের যাত্রা শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালেই। তবে এবার ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় শিরোপা জিততে হলে অতিরিক্ত একটি নকআউট ধাপও পার হতে হবে।

শেষ ষোলোয় উঠতে পারলে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। এই দুই দলের মধ্যকার শেষ ৩২-এর ম্যাচের বিজয়ী দলই ব্রাজিল-জাপান ম্যাচের জয়ীর মুখোমুখি হবে। এরপর কোয়ার্টার ফাইনালে উঠলে ইংল্যান্ড কিংবা গণতান্ত্রিক কঙ্গোর বিপক্ষে খেলতে হতে পারে ব্রাজিলকে। কাগজে-কলমে ইংল্যান্ডের সম্ভাবনাই বেশি।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেমিফাইনালে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে। লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়নরা শতভাগ জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করেছে এবং শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। ফলে দুই লাতিন আমেরিকান পরাশক্তির মহারণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন

বিশ্বকাপ থেকে গ্রুপপর্বেই সৌদির বিদায়, ফেডারেশনের সভাপতির পদত্যাগ

সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই হলে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ উপভোগ করার সুযোগ পাবেন সমর্থকরা। তবে সেই ম্যাচে হারলেই এক দলের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যাবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই দিবাগত রাত ১টায়। তার আগে ৪ জুলাই পর্যন্ত চলবে শেষ ৩২-এর লড়াই, ৮ জুলাই পর্যন্ত শেষ ষোলো, ৯ থেকে ১২ জুলাই কোয়ার্টার ফাইনাল এবং ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ১৮ জুলাই দিবাগত রাতে।

উল্লেখ্য, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে একই ব্যবধানে ৩-০ গোলে হারিয়ে দারুণ ছন্দে নকআউটে উঠেছে আনচেলত্তির দল।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: