বার্সেলোনা নতুন ইতিহাস

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে হানসি ফ্লিকের বার্সেলোনা। লা লিগার চলতি মৌসুমের শেষ হোম ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে এই কীর্তি অর্জন করে কাতালান ক্লাবটি।
রোববার স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল বেটিসকে ৩-১ গোলে পরাজিত করে বার্সেলোনা। দলের হয়ে জোড়া গোল করেন রাফিনহা, আর একটি গোল আসে জোয়াও কানসেলোর পা থেকে।
এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে এক অনন্য রেকর্ড গড়ে বার্সা। ২০২৫/২৬ লা লিগা মৌসুমে নিজেদের মাঠে খেলা ১৯টি ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে শতভাগ জয়ের নজির স্থাপন করে তারা।
স্প্যানিশ ফুটবলের ইতিহাসে ৩৮ ম্যাচের বর্তমান লিগ ফরম্যাটে এর আগে কোনো দলই ঘরের মাঠে সব ম্যাচ জয়ের কীর্তি গড়তে পারেনি। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে ৩৪ ম্যাচের ফরম্যাটে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে সব ম্যাচ জিতে এই রেকর্ড গড়েছিল।
ভোরের আকাশ/সু.পা