শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ নিয়ে ইরানের ভবিষ্যৎ অনিশ্চিত

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ নিয়ে ইরানের ভবিষ্যৎ অনিশ্চিত
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ নিয়ে ইরানের ভবিষ্যৎ অনিশ্চিত

আগামী ২০২৬ সালের জুনে শুরু হতে যাচ্ছে ফুটবলের মহাকাব্যিক মহারণ, বিশ্বকাপ। এই আসরের আয়োজন হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ইতোমধ্যে ১৩টি দেশসহ এশিয়ার ইরানও নিশ্চিত করেছে টিকিট। তবে সাম্প্রতিক সময়ে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক উত্তেজনা ইরানের বিশ্বকাপ অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের দূরত্ব ও বৈরি সম্পর্ক নতুন নয়। বিশেষত ট্রাম্প প্রশাসনের সময় থেকে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তাই ইরানের ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্ভাবনা রয়েছে। যদিও ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের প্রতি বৈষম্য না করে বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও, ইতিহাসে রাজনৈতিক উত্তেজনায় বিশ্বকাপ থেকে দেশকে বহিষ্কার বা বাধা দেওয়া নজির রয়েছে।

বিশ্বকাপ টুর্নামেন্ট তিনটি দেশে হওয়ায় ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্রের বাইরে মেক্সিকো বা কানাডাতেও আয়োজনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ‘এ’ গ্রুপ, যেখানে খেলাগুলো মেক্সিকোয় অনুষ্ঠিত হবে, ইরানের জন্য একটি বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে ফিফা এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

২০২২ কাতার বিশ্বকাপে একই গ্রুপে থাকা যুক্তরাষ্ট্র ও ইরান ইতোমধ্যে মাঠে উত্তেজনা সৃষ্টি করেছিল। এইবারও রাজনৈতিক সংকটের মাঝে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের ভবিষ্যৎ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও কাউন্সিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, ফিফা ও উয়েফা অতীতেও যুদ্ধবিধ্বস্ত বা রাজনৈতিক কারণে কিছু দেশকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করেছে, যেমন রাশিয়া ও বেলারুশ, যুগোস্লাভিয়া। এই প্রেক্ষাপটে, ইরানের অবস্থান কেমন হবে, তা নিয়েই বিশ্ব ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ভোরের আকাশ//হ.র

ফুটবল-বিশ্বকাপইরান-ইসরাইল সংঘাতখেলা

শেয়ার করুন: