শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে টাইগাররা
ওয়ানডে সিরিজে ভালো করতে মুখিয়ে টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের হতাশা ভুলে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে ও ভালো করতে মুখিয়ে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রোববার (২৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ দলের এই প্রত্যাশার কথা জানিয়েছেন।

তাসকিন বলেন, ‘যেহেতু টেস্ট সিরিজ প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কীভাবে ভালো খেলে শুরু করা যায়। যদিও সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল। যদিও সেটা অনেক দিন আগে। আশা থাকবে কীভাবে সিরিজ জেতা যায়। এর চেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ কীভাবে ভালো শুরু করা যায়।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

দলের মানসিক অবস্থা নিয়ে তাসকিন জানান, ‘কয়েকজন তো একদম ফ্রেশ অবস্থায় আছে। তারা সাদা বলে দেশে প্রস্তুতি নিয়েছে। যদিও দেশ ও এখানে কন্ডিশন ভিন্ন। সবাই তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে। যারা আছে সবাই রিল্যাক্স থেকে কীভাবে বাড়তি চাপ ছাড়া… বাড়তি চাপ নিলে এক্সিকিউশন ভালো হয়ে যাবে এমন কিছু না। গেম প্ল্যান, গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায় সেভাবেই সবাই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’

সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না, এই প্রসঙ্গে এই পেসার বললেন, ‘সবই নির্ভর করছে প্রথম ম্যাচ কীভাবে শুরু হয়। প্রত্যেক সিরিজের প্রথম ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জয় দিয়ে শুরু হলে… এটা টিম গেম, আলাদা পারফরম্যান্স তো আছেই, টিম রেজাল্ট না করলে কোনো লাভ হবে না। লক্ষ্য একটাই থাকবে কীভাবে দল জিততে পারে। আর জয়ের পেছনে যেভাবেই আমি ভূমিকা রাখতে পারি, এটাই চেষ্টা থাকবে। গত স্মৃতি যেহেতু দারুণ। তবে স্মৃতি তো স্মৃতিই রয়ে যায়। মাঠে নির্দিষ্ট দিনে ভালো খেলেই জিততে হবে।'

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: