শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্ল্যাকমেইলের অভিযোগের দুই দিন পর জর্ডানের বকেয়া অর্থ পরিশোধ করল ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফার বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’ বা চাপ প্রয়োগের অভিযোগ তোলার মাত্র দুই দিনের মাথায় জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের বকেয়া অর্থ পরিশোধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ২০২৫ সালের আরব কাপের ফাইনালে অংশ নেওয়ার জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের যে প্রাইজমানি পাওয়ার কথা ছিল, তা অবশেষে পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন হুসেইন নিশ্চিত করেন, খেলোয়াড় ও স্টাফদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংক হিসাবে পৌঁছেছে। যদিও এই অর্থ আট মাস আগেই পরিশোধ হওয়ার কথা ছিল।

সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কনফেডারেশন ও জাতীয় ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় ফিফা। এরপরই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রকাশ্যে কড়া সমালোচনা করেন প্রিন্স আলী।

তার অভিযোগ, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা সমাধানে সহায়তার প্রস্তাব দিয়েছিল ফিফা। সেই সমস্যার অন্যতম ছিল গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত আরব কাপের ফাইনালে অংশ নেওয়ার পরও আট মাস ধরে আটকে থাকা প্রাইজমানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিন্স আলী লেখেন, “গত ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত ফিফা আরব কাপের ফাইনালে অংশ নেওয়ার জন্য আমাদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রাপ্য অর্থ আজ সকালে হঠাৎ করেই পরিশোধ করা হয়েছে। এ জন্য ফিফা প্রশাসনকে ধন্যবাদ। তবে এই অর্থ আমাদের আট মাস আগেই পাওয়ার কথা ছিল।”

আরও পড়ুন

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকান ফুটবল কনফেডারেশন

এর আগে তিনি আরও অভিযোগ করেন, বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছিল, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘমেয়াদি সহযোগিতা পাবে। তবে এ অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ফিফা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রিন্স আলী বলেন, বকেয়া অর্থ পাওয়াকে স্বাগত জানালেও ফিফার বর্তমান নেতৃত্ব নিয়ে তার উদ্বেগের কোনো পরিবর্তন হয়নি। তিনি স্পষ্ট ভাষায় জানান, “ফিফার নেতৃত্ব নিয়ে আমার অবস্থান অপরিবর্তিত। আমি এবং জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন করব না, এমনকি তাকে ভোটও দেব না।”

ভোরের আকাশ/সু.পা

ফিফা, জর্ডানের বকেয়া অর্থ

শেয়ার করুন: