শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকান ফুটবল কনফেডারেশন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই বড় ধরনের সমর্থন পেলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আন্তর্জাতিক ফুটবলে চলমান বিতর্কের মাঝেও তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত সিএএফের নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ইনফান্তিনোর প্রতি সমর্থন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানায়, ইনফান্তিনো ফিফার সভাপতির দায়িত্বে থাকলে ভবিষ্যতে ফিফার যেকোনো স্তরের বিশ্বকাপ বয়কট করতে তারা বাধ্য হবে।

ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে সিএএফের অধীনে রয়েছে ৫৪টি দেশ। ফলে ফিফা সভাপতি নির্বাচনে আফ্রিকার এই ভোটব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৬ সালে ফিফার দায়িত্ব গ্রহণের পর থেকেই আফ্রিকার সমর্থন পেয়ে আসছেন ইনফান্তিনো।

সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে বলেন, আফ্রিকান ফুটবলের উন্নয়নে ইনফান্তিনোর দীর্ঘদিনের অবদান ও সহযোগিতার স্বীকৃতি হিসেবেই এই সমর্থন জানানো হয়েছে। তিনি ইনফান্তিনোকে আফ্রিকান ফুটবলের একজন বিশ্বস্ত বন্ধু বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন

দুই বছরের চুক্তিতে ট্রাবজোনস্পোরে মোহাম্মদ সালাহ

সম্প্রতি বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ও রাজস্ব বিক্রিকে কেন্দ্র করে ফিফার একটি বিতর্কিত প্রস্তাব নিয়ে জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত সেই প্রস্তাব প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে থাকা ইনফান্তিনোর জন্য আফ্রিকার এই সমর্থন আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

ইনফান্তিনো

শেয়ার করুন: