শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজনৈতিক অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ
রাজনৈতিক অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়েছে বাংলাদেশ-নেপাল সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচ। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে আয়োজকরা তা স্থগিত করার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।

নেপালে সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জিদের আন্দোলন সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হন। পরিস্থিতি অচল হয়ে পড়ায় ক্রীড়া কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

এ অবস্থায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বিপাকে পড়েছেন। অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের সদস্যরা কাঠমান্ডুর একটি হোটেলে অবস্থান করছেন। সোমবার বিকেলে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা অনুশীলনেও যেতে পারেননি।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয় ম্যাচ দিয়েই সিরিজের সমাপ্তি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা সে পরিকল্পনায় ভাটা টেনে দিয়েছে। ফলে অসম্পূর্ণ থেকেই শেষ হলো প্রীতি সিরিজ, আর বাংলাদেশ দলকে এখন নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

বাংলাদেশ ফুটবল

শেয়ার করুন: