শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক
বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক

আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিকুর রহিম। আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচ দিয়ে থামছে মুশফিকের আন্তর্জাতিক অধ্যায়।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড  সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি ও অভিজ্ঞ ব্যাটসম্যানের বন্ধু তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। তাই বিদায়ের জন্য ওই সিরিজটিই বেছে নিয়েছেন মুশফিক। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে হবে মুশফিকের বিদায়ী ম‍্যাচ।

লর্ডসে ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রায় ২২ বছর পর এবার ২০২৭ সালের জানুয়ারিতে একই দলের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ ক্যারিয়ারের।

মুশফিকের সামনে হাতছানি বা সম্ভাবনা ছিল লর্ডসেই বিদায় জানানোর। ওই মাঠে আগামী বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই পর্যন্ত অপেক্ষা না করে, টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করে থামবেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান।

এখন পর্যন্ত ২১ বছর ১৭৭ দিনের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের কৃতিত্ব মুশফিকের। ১০৮ টেস্ট খেলে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ক্যারিয়ারের প্রথম পাঁচ বছরে ১৬ টেস্ট খেলে কোনো সেঞ্চুরি ছিল না মুশফিকের। পরে ক্রমেই নিজেকে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে এখন পর্যন্ত ১৪ বার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান। টেস্টে বাংলাদেশের হয়ে তিনিই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির স্বাদ পান মুশফিক। পরে আরও দুবার দ্বিশতকের কৃতিত্ব দেখান তিনি। বাংলাদেশের কারও একাধিক ডাবল সেঞ্চুরি নেই।

শুধু তা-ই নয়, কিপার-ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডও গড়েছেন মুশফিক। আরও ৮জন কিপার টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেও, একাধিকবার এই কৃতিত্ব নেই তাদের।

গত বছর নভেম্বরে বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে একশ টেস্টের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ১০৬ রানের ইনিংস খেলে শততম টেস্টে শতক করা ব্যাটসম্যানদের ছোট্ট তালিকায় নাম তোলেন তিনি।

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত ৩৪ টেস্টে অধিনায়কত্ব করেন মুশফিক। তার নেতৃত্বে ৭ টেস্টে জয় পায় বাংলাদেশ। এছাড়া ড্র করে ৯ ম্যাচ। পরাজয়ের হার ৫২.৩৪ শতাংশ। একাধিক ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করাদের মধ্যে তার পরাজয়ের হারই সবচেয়ে কম।

আরও পড়ুন

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গয়না লুট

২০১৬ সালে মুশফিকের নেতৃত্বেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র জয় পায় বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকেও হারায় তারা। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে মুশফিকের নেতৃত্বেই জেতে বাংলাদেশ।

লর্ডসে হাবিবুল বাশারের অধিনায়কত্বে শুরু হয় মুশফিকের ক্যারিয়ার। এরপর নিজ ব্যতীত আরও ৮ অধিনায়কের নেতৃত্বে খেলেন তিনি। সব ঠিক থাকলে এবার নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বে থামবে বর্ণাঢ্য এই অধ্যায়।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: