শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়ন হয়েও খেলছে না ঋতুপর্ণা-মনিকাদের রাঙামাটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাছাই পর্ব শেষ। এবার জেএফএ অনূর্ধ্ব ১৪ নারী ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজশাহীতে। তবে গ্রুপসেরা হয়েও চূড়ান্ত পর্বে খেলছে না ঋতুপর্ণা-মনিকা চাকমাদের জেলা রাঙামাটি!

প্রাথমিক পর্বে ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন, স্বাগতিক রাজশাহী ও সেরা রানার্সআপ নিয়ে চূড়ান্ত পর্ব হওয়ার কথা। রাঙামাটি জোনে চ্যাম্পিয়ন স্বাগতিক ও রানার্সআপ কক্সবাজার না খেলায় তাদের জায়গায় তৃতীয় দল হয়ে খাগড়াছড়ি খেলছে।

আজ জেএফএ অনূর্ধ্ব ১৪ টুর্নামেন্টের মূল পর্ব উপলক্ষে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এর কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, রাঙামাটি চ্যাম্পিয়ন হয়েও খেলবে না। সেই জোনের রানার্সআপ কক্সবাজারও মূল পর্বে খেলতে চায়নি। চিঠি দিয়ে খেলতে অপারগতার কথা জানিয়েছে। তাই সেখান থেকে তৃতীয় দল খাগড়াছড়িকে খেলতে হচ্ছে।

রাঙামাটি থেকে মনিকা-ঋতুপর্ণা চাকমার মতো ফুটবলার উঠে এসেছে। তাই সেখান থেকে মূল পর্বে না খেলাটা অবাক করার মতোই।

রাঙামাটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক জাতীয় দলের ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান। চ্যাম্পিয়ন হয়েও মূল পর্বে না খেলার কারণ সম্পর্কে তার ভাষ্য, রাঙামাটিতে এখন আন্তস্কুল ফুটবল টুর্নামেন্ট চলছে। আমাদের সকল খেলোয়াড়রা স্কুলের হয়ে খেলায় তাদের মূল পর্বে পাওয়া যাচ্ছে না। আমরা দাবি করেছিলাম খেলা এক সপ্তাহ পেছাতে। তা না হওয়ায় আর খেলা হচ্ছে না।

ভোরের আকাশ/তা.কা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনবাংলাদেশ ফুটবল

শেয়ার করুন: