শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ভুটান লিগের এক ম্যাচেই সাবিনা, মনিকা, সুমাইয়া ও রিতুপর্নার ২৫ গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৫, ৭:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভুটান লিগের এক ম্যাচেই সাবিনা, মনিকা, সুমাইয়া ও রিতুপর্নার ২৫ গোল
ভুটান লিগের এক ম্যাচেই সাবিনা, মনিকা, সুমাইয়া ও রিতুপর্নার ২৫ গোল

ভুটান উইমেন্স ন্যাশনাল লিগে গোল যেন মুড়ি-মুড়কি! গত মঙ্গলবার গেলফু সিটিকে ১৬ গোল দিয়েছিল রয়েল থিম্পু কলেজ। আজ তার প্রায় দ্বিগুণ গোল করেছে সাবিনা-ঋতুপর্ণাদের ক্লাব পারো এফসি। ২৮ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুসিমা ও ঋতুপর্ণা চাকমারই ২৫ টি। বাকি তিন গোল দুই ভুটানিজ সোনম চকি ও সোনম টিসমোর।

বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৯ গোল। তার ট্রিপল হ্যাটট্রিকের দিনে মনিকা চাকমা করেছেন ৭ গোল। বাংলাদেশের অন্য দুই ফুটবলার সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা ৪ গোল করেন। প্রথমার্ধে সাবিনাদের দল ১০ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে আরো ১৮ গোল করেছেন সাবিনারা। সাবিনা-ঋতুদের প্রতিপক্ষ সামস্তে কোনো গোলই করতে পারেনি।

বাংলাদেশে নারী ঘরোয়া ফুটবলে দশের অধিক গোলের ঘটনা অহরহই হয়। ভুটান নারী লিগে আজকের স্কোরলাইন বাংলাদেশকে ছাড়িয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নারী ফুটবলে ২৮ গোল বিশেষ এক কীর্তিই। এতে অবশ্য ভুটান নারী লিগের মান নিয়ে প্রশ্ন উঠছে ব্যাপকভাবেই।

ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রুপ্না ও মাসুরা খেলছেন। থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। এই দুই ক্লাবই নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে।

আজ সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়ার পারো উড়ন্ত সূচনা করেছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ৯ গোল করে ম্যাচ সেরা হয়েছেন।  

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: