শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

নেইমারের আতিথেয়তায় মুগ্ধ ইয়ামাল, জানালেন স্মরণীয় অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতি লামিনে ইয়ামালের মুগ্ধতার কথা নতুন নয়। বার্সেলোনা ও স্পেনের এই তরুণ উইঙ্গার বহুবার নেইমারকে নিজের আদর্শ বলে উল্লেখ করেছেন। তবে সম্প্রতি নেইমারের বাড়িতে কয়েক দিন কাটাতে গিয়ে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যা তাকে রীতিমতো বিস্মিত করেছে।

সম্প্রতি স্পেন জাতীয় দলের অনুষ্ঠান ‘লা এসত্রেয়া কে নোস উনে’-তে সতীর্থ নিকো উইলিয়ামসের সঙ্গে অংশ নেন ইয়ামাল। সেখানে উপস্থাপক জানতে চান, কোন দলের বিপক্ষে খেলতে সবচেয়ে বেশি আগ্রহী তারা। জবাবে ইয়ামাল ও নিকো—দুজনেই ব্রাজিলের নাম বলেন।

তাদের মতে, ব্রাজিলের বিপক্ষে খেলার সবচেয়ে বড় কারণ নেইমার। নিজেদের আদর্শ ফুটবলারের বিপক্ষে মাঠে নামার সুযোগই তাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে।

আলোচনার একপর্যায়ে নেইমারের বাড়িতে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন ইয়ামাল। তিনি বলেন, “আমি বাড়িতে পৌঁছে নেইমারকে বললাম, আমাকে একটা রুম দেখিয়ে দাও। তখন সে বলল, ‘কোন রুম?’ এরপর সে আমাকে বাড়ির বাইরে নিয়ে গেল।”

ইয়ামাল জানান, বাড়ির বাইরে সৈকতের আদলে তৈরি একটি ফুটভলি কোর্ট ছিল। সেখানে নেইমার তাকে খেলতে বলেন আরও দুইজনের সঙ্গে।

“নেইমার আমাকে বলল, ‘তুমি এই ছেলেটার সঙ্গে খেলো, আমি খেলি ওর সঙ্গে।’ আমি ভেবেছিলাম, ওরা হয়তো তার বন্ধু। পরে জানতে পারলাম, ওরা ফুটভলির বিশ্বের সেরা দুই খেলোয়াড়। এমন অভিজ্ঞতা সত্যিই আমাকে অবাক করেছিল,” বলেন ইয়ামাল।

ফুটভলি এমন একটি খেলা, যেখানে বালুর কোর্টে ভলিবলের নিয়মে ফুটবলের দক্ষতা ব্যবহার করে খেলা হয়। খেলোয়াড়রা মাথা, বুক, উরু ও পা দিয়ে বল আদান-প্রদান করেন, তবে হাত ব্যবহার করা যায় না।

আরও পড়ুন

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ফিলিস্তিন ইস্যুতে সরব মিশরের কোচ

২০২৫ সালের গ্রীষ্মে ব্রাজিলের মাঙ্গারাতিবায় অবস্থিত নেইমারের বাড়িতে কয়েক দিন কাটিয়েছিলেন ইয়ামাল। সেই সময় অনুশীলনের পাশাপাশি অবসরও উপভোগ করেন তারা। তবে নেইমারের আন্তরিকতা এবং অতিথিকে খেলার মাধ্যমে স্বাগত জানানোর বিষয়টিই সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে স্প্যানিশ এই তরুণের।

যদিও বিশ্বকাপে নেইমারের বিপক্ষে খেলার আশা ছিল ইয়ামালের, সেই সম্ভাবনা আর থাকছে না। শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ফলে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: