শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্সেনালের সঙ্গে ব্রুনোর চুক্তি সম্পন্ন, অপেক্ষা ঘোষণার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্সেনালে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মধ্যেই নিউক্যাসল ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে স্পেনে পৌঁছেছেন ব্রুনো গুইমারেস। তবে ইএসপিএনের এক সাংবাদিকের দাবি, দলবদলের সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ হলেও ঘোষণার সময় নিয়ে জটিলতায় তা এখনও প্রকাশ করা হয়নি।

ইএসপিএনের সাংবাদিক আন্দ্রে আন্দ্রাদের দাবি, আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের মধ্যে ব্রুনো গুইমারেসের দলবদল নিয়ে আর্থিক বিষয়ে কোনো জটিলতা নেই। তবে চুক্তির খবর আগেভাগেই প্রকাশ হয়ে যাওয়ায় নিউক্যাসল কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয় এবং সে কারণেই আনুষ্ঠানিক ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে।

আন্দ্রাদে বলেন, “আজ যা জানতে পেরেছি, তা হলো ইএসপিএনে আমাদের প্রতিবেদনের মাধ্যমে চুক্তির বিষয়টি প্রকাশ পাওয়ায় নিউক্যাসল খুবই ক্ষুব্ধ হয়েছিল। তাই তারা পুরো প্রক্রিয়াটি কিছুটা ধীরগতিতে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি অর্থের নয়, কারণ সেই অংশ পুরোপুরি মিটে গেছে। মূল বিষয় হলো ঘোষণার সময়।”

তিনি আরও জানান, নিউক্যাসলের পরিকল্পনা ছিল ব্রুনো গুইমারেসের বিদায় এবং তার বিকল্প খেলোয়াড়ের আগমনের ঘোষণা একই সময়ে দেওয়া।

তার ভাষায়, “মূল পরিকল্পনা ছিল সবকিছু একসঙ্গে করা। আর্সেনাল ব্রুনো গুইমারেসকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে, আর একই সময়ে নিউক্যাসল তার বদলি খেলোয়াড়ের নাম প্রকাশ করবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেটি সম্ভব হয়নি।”

আরও পড়ুন

ইংল্যান্ড টেস্ট দলের কোচ হতে চান বেন স্টোকস

ফলে দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখনও অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের। তবে আন্দ্রাদের দাবি অনুযায়ী, দলবদলের আর্থিক ও চুক্তিগত বিষয়গুলো ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। এখন কেবল দুই ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণাই বাকি।

উল্লেখ্য, এই তথ্য ইএসপিএনের সাংবাদিক আন্দ্রে আন্দ্রাদের দাবি। আর্সেনাল বা নিউক্যাসল ইউনাইটেড এখনও ব্রুনো গুইমারেসের দলবদল সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

ভোরের আকাশ/সু.পা

আর্সেনাল, ব্রুনো গুইমারেস

শেয়ার করুন: