শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইংল্যান্ড টেস্ট দলের কোচ হতে চান বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৪:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সবাইকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। অবসরের পর নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি বলেছেন, ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে চান। স্টোকস জানান, তিনি ইতোমধ্যে লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করেছেন। খেলোয়াড়ি জীবন পুরোপুরি শেষ হওয়ার আগেই কোচিংয়ের প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ক্রিকেট থেকে দূরে সরে গেলেও এই খেলাটির সঙ্গেই যুক্ত থাকতে চান স্টোকস। তিনি বলেন, “আমি সবসময় ক্রিকেটে নেতৃত্বের ভূমিকায় থাকতে পছন্দ করি। ভবিষ্যতে যদি ইংল্যান্ড দলের কোচ হওয়ার সুযোগ পাই, তাহলে সেটি দারুণ হবে।”

টেস্ট অধিনায়ক হিসেবে তার উত্তরসূরি হিসেবে হ্যারি ব্রুককে দায়িত্ব না দিয়ে জো রুটকে আবারও অধিনায়ক করা নিয়েও কিছুটা বিস্ময় প্রকাশ করেছেন স্টোকস। তিনি মনে করেন, সহ-অধিনায়ক থাকা সত্ত্বেও ব্রুককে দায়িত্ব না দেওয়ায় তার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে দলের অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়।

তবে পুনরায় অধিনায়ক নির্বাচিত হওয়া বন্ধু জো রুটকে শুভকামনা জানিয়েছেন স্টোকস। একই সঙ্গে অতীতে অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে গিয়ে রুট যে মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছিলেন, সেটি স্মরণ করে তার জন্য উদ্বেগও প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে মালয়েশিয়া

টেস্টে ধারাবাহিক ব্যর্থতার পর ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হিসেবে ইংল্যান্ড টেস্ট দলের নতুন কোচ হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তবে ম্যাককালামের সঙ্গে কোনো দ্বন্দ্ব বা মতবিরোধের খবর নাকচ করেছেন স্টোকস।

২০২৪ সালের শেষ দিক থেকে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বেন স্টোকস।

ভোরের আকাশ/সু.পা

বেন স্টোকস

শেয়ার করুন: