শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাত্র ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৩:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। টিকিট নিয়ে দর্শকদের মধ্যে এমন উন্মাদনার কথা জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

টিকিট শেষ হওয়ার বিষয়ে গোলাম গাউস বলেছেন, সাধারণ গ্যালারির সব টিকিট ৬ মিনিটের মধ্যে শেষ হয়েছে। গ্রাহকরা এখনো পেমেন্ট করছে। অর্ধেকের বেশি পেমেন্টও হয়ে গেছে। এখন শুধু রেড বক্স, হসপিটালিটি বক্সের টিকিট রয়েছে।

আজ ৬ ক্যাটাগরিতে দুপুর ২টায় টিকিট ছাড়া হয়েছিল ইভেন্ট টিকেটিং প্ল্যাটফর্ম Quicket–তে। ছাড়া মাত্রই টিকিট কাটতে হুমড়িখেয়ে পড়েন দর্শকরা। এতে করে Quicket– এর কর্তৃপক্ষ ওয়েবসাইটে SOLD OUT লিখতে বাধ্য হয়।

ছয় ক্যাটাগরির মধ্যে সর্বনিম্ন দাম গ্যালারির—৫০০ টাকা। ৩০০০ করে দাম ধরা হয়েছে ক্লাব হাউস-২ ও ভিআইপি বক্স-৩। অন্যদিকে ভিআইপি বক্স-২য়ের ৪০০০ টাকার বিপরীতে ক্লাব হাউস-১ এর দাম ধরা হয়েছে ৫০০০। আর সর্বোচ্চ ৬০০০ টাকা ধরা হয়েছে রেড বক্সের।

অথচ, ১৮ নভেম্বরের ম্যাচটি বাংলাদেশ-ভারতের জন্য বলা যায় নিয়ম রক্ষার। কেননা দুদলই এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা হারিয়েছে। তবে ম্যাচটা বাংলাদেশ-ভারতের মর্যাদার বলেই হয়তো টিকিট নিয়ে এত হাহাকার। বাছাইপর্বের ম্যাচটির আগে ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামেই নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

ভোরের আকাশ/এসএইচ

ভারতবাংলাদেশ

শেয়ার করুন: