শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এটি আমাদের জন্য ঐতিহাসিক রাত’, ব্রাজিলবধের পর নরওয়ে কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলন শেষ করে আধঘণ্টা আগেই বেরিয়ে গিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। এরপর সাংবাদিকদের অপেক্ষা ছিল ইতিহাস গড়া নরওয়ের কোচ স্টালে সলবাক্কেনের জন্য। হাসিমুখে সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। দেশটির ফুটবল ইতিহাসে এটি অন্যতম বড় অর্জন। তাই ম্যাচ শেষে উচ্ছ্বাস লুকাননি সলবাক্কেন। তিনি বলেন, ‘টিম স্পিরিট ও পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। আমাদের জন্য এটি সত্যিই একটি ঐতিহাসিক রাত।’

ব্রাজিলকে বিদায় করার ম্যাচে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। তবে তার প্রশংসা করলেও এই জয়ের কৃতিত্ব কোনো একক খেলোয়াড়কে দিতে নারাজ নরওয়ে কোচ।

সলবাক্কেন বলেন, ‘হালান্ড দুর্দান্ত গোলদাতা এবং অসাধারণ একজন ফুটবলার। তার শারীরিক সক্ষমতা ও দক্ষতার দারুণ সমন্বয় রয়েছে। তবে এই জয় কোনো একক খেলোয়াড়ের নয়, পুরো দলের। সবাই পরিকল্পনা অনুযায়ী খেলেছে এবং আক্রমণ-রক্ষণ—দুই জায়গাতেই নিজেদের দায়িত্ব পালন করেছে।’

ম্যাচের শুরুতেই হালান্ড বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। প্রথমার্ধে নরওয়ে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও বিরতির পর সম্পূর্ণ ভিন্ন রূপে মাঠে নামে দলটি।

দ্বিতীয়ার্ধে পরিবর্তনের প্রভাব নিয়ে সলবাক্কেন বলেন, ‘বিরতির পর আমরা দুইজন খেলোয়াড় বদলি করেছি। সেটি ম্যাচে ইতিবাচক প্রভাব ফেলেছে। হালান্ডের গোলের পেছনেও সেই পরিবর্তনের ভূমিকা ছিল।’

ব্রাজিলের বিপক্ষে জয়ে গোলরক্ষক ওরজান নিল্যান্ডের অবদানও বিশেষভাবে উল্লেখ করেন নরওয়ের কোচ। তার ভাষায়, ‘সে ম্যাচের অন্যতম নায়ক। পাশাপাশি আমার সব খেলোয়াড়ই প্রশংসার দাবিদার। তারা পরিকল্পনাকে মাঠে সফলভাবে বাস্তবায়ন করেছে।’

ব্রাজিল প্রত্যাশিত ফুটবল খেলতে না পারলেও প্রতিপক্ষকে যথাযথ সম্মান জানাতে ভোলেননি সলবাক্কেন। তিনি বলেন, ‘ব্রাজিল এখনও বিশ্বকাপের অন্যতম বড় দল। তাদের বিপক্ষে জিততে হলে প্রায় নিখুঁত ফুটবল খেলতে হয়। আমার দল সেটিই করেছে।’

আরও পড়ুন

পেনাল্টির আগে বাকযুদ্ধ, গোলের পর নেইমারের জবাব

১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে ব্রাজিলকে হারানোর স্মৃতি রয়েছে সলবাক্কেনের। এবার কোচ হিসেবেও একই কীর্তি গড়লেন তিনি। তবে সেই পুরোনো স্মৃতি বর্তমান দলের সঙ্গে ভাগ করেননি বলে জানান। তিনি বলেন, ‘১৯৯৮ সালের গল্প আমি খেলোয়াড়দের বলিনি। ওই দলের সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য রয়েছে। নকআউট পর্বের ম্যাচের গুরুত্ব ও চাপও সম্পূর্ণ আলাদা।’

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের বিজয়ী। সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে প্রশ্ন করা হলে সলবাক্কেনের সংক্ষিপ্ত জবাব, ‘আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে প্রস্তুত। প্রতিপক্ষ ইংল্যান্ড হোক কিংবা মেক্সিকো, তাতে আমাদের কোনো সমস্যা নেই।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: