শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৯২ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয়েছিল এক লজ্জার রেকর্ড দিয়ে। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই তিন উইকেট হারায় সফরকারীরা। পরে জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেনের প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর আভাস মিললেও তাসকিন আহমেদের জোড়া আঘাতে আবারও চাপে পড়ে অজিরা। ঠিক সেই সময় বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বেলা ২টা ৩৮ মিনিটে শুরু হওয়া বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে বিকেল ৩টা ৩৪ মিনিট থেকে ওভার কমানোর প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হয় এবং বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। তবে আবহাওয়ার পরিস্থিতির ওপর এখনো ম্যাচের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।

বৃহস্পতিবার মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ফিল্ডিং করলেও এবার শুরুতেই রান তোলার লক্ষ্য ছিল তাদের। কিন্তু সিদ্ধান্ত বদলালেও ভাগ্য বদলাতে পারেনি সফরকারীরা। উল্টো ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো শূন্য রানে তিন উইকেট হারিয়ে বিব্রতকর রেকর্ড গড়ে তারা।

অস্ট্রেলিয়ার বিপর্যয়ের সূচনা করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই তিনি ফিরিয়ে দেন ম্যাথু শর্টকে। বেক অব লেন্থের ভেতরে ঢোকা বলটি ছেড়ে দিতে গিয়ে বোল্ড হন অজি ওপেনার।

পরের ওভারে ঝড় তোলেন মুস্তাফিজুর রহমান। গুড লেন্থের ডেলিভারিতে কুপার কনোলিকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। একই ওভারের শেষ বলে ফেরান ম্যাট রেনশোকেও। অফ স্টাম্পের বাইরে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন এই ব্যাটার।

এরপর অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। স্কয়ার ড্রাইভ খেলতে গিয়ে পয়েন্টে দাঁড়ানো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন তিনি।

ক্যামরন গ্রিন ও জশ ইংলিস ইনিংস মেরামতের চেষ্টা করলেও সেই জুটি ভাঙেন তানভীর ইসলাম। ১৮তম ওভারে ইংলিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলে দেন এই বাঁহাতি স্পিনার।

আরও পড়ুন

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা

তবে সপ্তম উইকেটে জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেন গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ধস থেকে টেনে তোলেন। কিন্তু তাসকিন আহমেদ আবারও আঘাত হেনে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে ফিরিয়ে আনেন। এরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

ডিএলএস পদ্ধতিতে এখন বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য। ফলে ম্যাচে এগিয়ে থাকলেও জয় নিশ্চিত করতে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্স প্রয়োজন হবে।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: