শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এশিয়া কাপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান মহারণ

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪১ বছরের ইতিহাস রচিত হতে যাচ্ছে আজ। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের এই মহারণ মাঠে গড়াবে রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে।

ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে পাঁচবার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে বাংলাদেশে। অন্যদিকে ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে।

২০২৫ সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।

সব মিলিয়ে আজকের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষায়—দুবাইয়ে কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?

দুবাইয়ের কন্ডিশনে রাতে ডিউ থাকলে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হতে পারে। ফলে টসটা গুরুত্বপূর্ণ হবে। টস জিতলে আগে বোলিং বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক।

এই ম্যাচ কেবল ক্রিকেট নয়—দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ও প্রচণ্ড আবেগ এখানে জড়িত। ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে। তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুডে থাকবে। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।

ভোরের আকাশ/মো.আ.

ফাইনালএশিয়া কাপভারতপাকিস্তানক্রিকেট

শেয়ার করুন: