শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ আয়োজন ভবিষ্যৎ ক্রীড়া আসরের পথ খুলে দিয়েছে: ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শিরোপা জিতবে আর্জেন্টিনা না স্পেন—তার উত্তর মিলবে ফাইনালের পর। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় বিজয়ী আসলে যুক্তরাষ্ট্র। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আগেই এমন মন্তব্য করেন তিনি। রোববার (১৯ জুলাই) আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে নিউইয়র্কে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এই বিশ্বকাপ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখন ফুটবলের দেশ।

ট্রাম্পের মতে, বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একত্রিত হয়েছে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়বে। তবে এবারের বিশ্বকাপ আয়োজন নিয়ে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু বিতর্কের মুখোমুখিও হতে হয়েছে। কঠোর অভিবাসন নীতি, কয়েকটি দেশের সমর্থকদের ভিসা জটিলতা, টিকিটের উচ্চমূল্য এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হয়েছিল।

যদিও টুর্নামেন্ট চলাকালে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বরং বিভিন্ন দেশের সমর্থকদের যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, বিশ্বকাপ শুধু মাঠের প্রতিযোগিতা নয়, বরং যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য ও আতিথেয়তাকেও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

আরও পড়ুন

অপ্টার পূর্বাভাসে এগিয়ে স্পেন, ফাইনালে আর্জেন্টিনার কঠিন পরীক্ষা

এদিকে বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের একটি ফোনকলও আলোচনায় আসে। যুক্তরাষ্ট্রের এক ফুটবলারের লাল কার্ড বাতিলের অনুরোধ জানিয়ে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন। পরে ওই সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়।

যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করছে, বিশ্বকাপের সফল আয়োজন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসহ ভবিষ্যতের বড় আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সূত্র: আরব নিউজ

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: