শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

অপ্টার পূর্বাভাসে এগিয়ে স্পেন, ফাইনালে আর্জেন্টিনার কঠিন পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের মহারণের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। মাঠের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের আগে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার প্রকাশ করেছে ফাইনালের সম্ভাব্য ফলের পূর্বাভাস।

৪৮ দলের লড়াই শেষে শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র দুই দল। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে নাটকীয় জয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফাইনালের আগে অপ্টার পরিসংখ্যানভিত্তিক মডেল আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাবনা বিশ্লেষণ করতে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে। সেই বিশ্লেষণে এগিয়ে রাখা হয়েছে স্পেনকে। অপ্টার পূর্বাভাস অনুযায়ী, লুইস দে লা ফুয়েন্তের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৫৯.৬ শতাংশ। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ৪০.৪ শতাংশ।

সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ শতাংশ। ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৯ শতাংশ, আর নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ। চলতি বিশ্বকাপে সব ম্যাচ জিতলেও আর্জেন্টিনা যে পুরোপুরি ত্রুটিহীন নয়, মাঠের পারফরম্যান্সে তার কিছু প্রমাণ পাওয়া গেছে। আর এ কারণেই অপ্টাসহ অনেক বিশ্লেষক ফাইনালে স্পেনকে কিছুটা এগিয়ে রাখছেন।

স্পেনকে এগিয়ে রাখার অন্যতম কারণ তাদের দুর্দান্ত রক্ষণভাগ। চলতি বিশ্বকাপে প্রতিপক্ষকে গড়ে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোলের সুযোগ দিয়েছে স্প্যানিশরা, যা টুর্নামেন্টের যেকোনো দলের চেয়ে কম। বিশ্বকাপ ইতিহাসে ১৯৬৬ সালের পর এটি যৌথভাবে সেরা রক্ষণাত্মক রেকর্ড। এর আগে ১৯৯০ সালের বিশ্বকাপে উরুগুয়ে একই ধরনের রেকর্ড গড়েছিল।

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালের আগে আলোচনায় ‘বাবা ভাঙ্গার’ ভবিষ্যদ্বাণী

তবে পরিসংখ্যান লিওনেল মেসির আর্জেন্টিনার পক্ষেও কথা বলছে। নিজেদের ইতিহাসে সপ্তমবারের মতো বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পর এবারও শিরোপা জিতলে ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে স্কালোনির দল।

অন্যদিকে স্পেনও আত্মবিশ্বাসী। লা ফুয়েন্তের দল টানা ৩৭টি অফিসিয়াল ম্যাচ অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড নিয়ে ফাইনালে নামছে। সব মিলিয়ে একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অভিজ্ঞতা ও মেসির নেতৃত্ব, অন্যদিকে স্পেনের সংগঠিত ফুটবল ও দুর্দান্ত রক্ষণ—দুই শক্তির লড়াইয়ে বিশ্বকাপের শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মেটলাইফ স্টেডিয়ামেই।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: