শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে বাফুফের নির্দেশনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে বাফুফের নির্দেশনা
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে বাফুফের নির্দেশনা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে সমর্থকদের জন্য যেসব নির্দেশনা দিল বাফুফে।

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশের ফুটবল ম্যাচ ঘিরে  নতুন যুগের সূচনা হচ্ছে। হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম ও সামিত সোমদের নিয়ে সাজানো দল মুখোমুখি হবে সিঙ্গাপুরের।

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চরম উত্তেজনা। সেই উত্তাপ মাথায় রেখেই শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ম্যাচের দিন করণীয়:

গেট খোলার সময়: দুপুর ২টা থেকে স্টেডিয়ামে প্রবেশের জন্য গেট খোলা থাকবে। 
 
টিকিটবিহীন প্রবেশ নিষেধ: কেবল টিকিটধারীরাই প্রবেশ করতে পারবেন। নকল টিকিট বা জালিয়াতি করলে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।  

গেট ৩ ব্যবস্থাপনা: জাতীয় স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দুটি লেন থাকবে, একটি লেন যান চলাচলের জন্য খোলা থাকবে। 
 
নিষিদ্ধ সামগ্রী: ব্যাগ, বোতল এবং অতিরিক্ত জিনিসপত্র স্টেডিয়ামে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। 
 
বিকল্প আয়োজন: যারা টিকিট পাননি, তাদের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।

সবাই যেন নিয়ম মেনে চলে, নিরাপত্তা রক্ষা করে এবং গঠনমূলক পরিবেশ বজায় রাখে এটাই চায় দেশের ফুটবল কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/জাআ

বাফুফেবাংলাদেশ-সিঙ্গাপুর

শেয়ার করুন: