শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এমএলএস অল-স্টার ম্যাচ না খেলেও শাস্তি পাচ্ছেন না মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শার্লটে এ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে এমএলএস অল-স্টার ম্যাচ। তবে ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এই ম্যাচে খেলবেন না। নিয়ম অনুযায়ী, অনুমোদন ছাড়া অল-স্টার ম্যাচে না খেললে শাস্তির বিধান থাকলেও এবার ছাড় পাচ্ছেন তিনি। লিগা এমএক্স অল-স্টার্সের বিপক্ষে আসন্ন ম্যাচের জন্য বিশেষ ছুটি পেয়েছেন মেসি। একই ছাড় দেওয়া হয়েছে তার আর্জেন্টিনা সতীর্থ রদ্রিগো দে পলকেও।

মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী এমএলএস ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ হওয়ার কথা। তবে বিশ্বকাপের বছর হওয়ায় এবার বিশেষ বিবেচনায় ছাড় দেওয়া হচ্ছে।

মেসি ও দে পল দুজনই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর খেলোয়াড় কল্যাণ নীতিমালার আওতায় থাকায় তাদের এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপ মাতিয়ে চিলির ক্লাব কোলো-কোলোতে ভোজিনহা

এর আগে গত বছরও এমএলএস অল-স্টার একাদশের ম্যাচে খেলেননি মেসি। একই সঙ্গে ইন্টার মায়ামির সাবেক সতীর্থ জর্দি আলবাও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিজেদের সরিয়ে নেন। তখন তাদের কোনো চোট ছিল না। ফলে দুজনকেই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

ওই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ইন্টার মায়ামির মালিকপক্ষ। ক্লাবটির ব্যবস্থাপনা মালিক জর্জে মাস এমএলএসের বাধ্যতামূলক অংশগ্রহণের নিয়মকে ‘কঠোর’ বলে মন্তব্য করেছিলেন।

ভোরের আকাশ/সু.পা

লিওনেল মেসি, অল-স্টার ম্যাচ

শেয়ার করুন: