শিরোনাম
বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রীবাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফপ্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা অপরিহার্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রীআজ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

লাহোর কালান্দার্সের উপদেষ্টা আমিনুল ইসলাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে লাহোর বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আমিনুল ইসলাম মূলত হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতি এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন।

বুলবুলের আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক পদে কাজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাহোর কালান্দার্স তাদের তৃণমূল পর্যায়ের ক্রিকেট আরও জোরদার করতে চায়। একই সঙ্গে বাংলাদেশে নিজেদের ক্রিকেট কার্যক্রম বিস্তারের পরিকল্পনাও রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির, যার অংশ হিসেবেই আমিনুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও সমৃদ্ধ পথচলা বুলবুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ এক দশক বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ‘ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া)’ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুন

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে

এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করারও অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: