শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এইচপি ক্যাম্পে এবার পেসারদের নিয়ে বিশেষ অনুশীলন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

১২ সেপ্টেম্বর থেকে বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে পুরো স্কোয়াড নিয়ে এখনই ক্যাম্প হচ্ছে না। তবে পেসারদের নিয়ে বিশেষ অনুশীলনের আয়োজন করছে এইচপি ইউনিট। আগামী শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পে ১০ থেকে ১২ জন পেসার অংশ নেবেন।

এবারের এইচপি ক্যাম্পে সবমিলিয়ে ৩০ জনের বেশি ক্রিকেটারের থাকার কথা ছিল। তবে ঘরোয়া ক্রিকেট শুরু হতে যাওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) লাল বলের টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত নির্বাচিত পেসারদের নিয়ে বিশেষ অনুশীলন চালিয়ে যাবে এইচপি।

পেস বোলিং কোচ কলি কলিমোরের অধীনে এই বিশেষ ক্যাম্প পরিচালিত হবে। ক্যাম্পে ট্রেনার ও ফিজিওদের পাশাপাশি থাকবেন মারিও ভিল্লাভারায়ন।

আরও পড়ুন

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে অভিষেকেই মিরাজের বাজিমাত

আগামী শনিবার থেকে শুরু হতে যাওয়া পেসারদের এই ক্যাম্পে থাকবেন রোহানতদৌলা বর্ষণ, ইকবাল ইমন, চৌধুরি রিজওয়ান, আসাদুলহিল গালিব, সফর আলি, আশিকুরজ্জামান, আব্দুল গাফফার সাকলাইন, আনামুল হক ও রেজাউর রাজা। সবমিলিয়ে ক্যাম্পে ১০ থেকে ১২ জন পেসারকে রাখা হবে।

ক্যাম্প শেষ হওয়ার পর ক্রিকেটাররা নিজ নিজ দলের হয়ে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) যোগ দেবেন। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শেষ হলে আগামী বছরের শুরুতে নতুন করে এইচপি ইউনিটের ক্যাম্প আয়োজনের সম্ভাবনা রয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: