শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আসিয়ান কাপের আগে জাতীয় দল থেকে বাদ ৬ ফুটবলার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরোয়া লিগে খেলা ২৮ ফুটবলারকে নিয়ে প্রাথমিক স্কোয়াড গড়ার পর কয়েকজন প্রবাসী ফুটবলারকেও অনুশীলনে সুযোগ দিয়েছিলেন কোচ থমাস ডুলি। কয়েক দিনের অনুশীলন শেষে প্রাথমিক স্কোয়াড আরও ছোট করেছেন তিনি। এরই মধ্যে ছয় ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে আজকের অনুশীলনের পর বাদ দেবেন। তবে ইন্দোনেশিয়ায় তিনি কতজনকে নিয়ে যাবেন, সেটি এখনো জানাননি।’

ইসা ফয়সাল বাংলাদেশের অভিজ্ঞ ফুলব্যাকদের একজন। হাভিয়ের কাবরেরার পরিকল্পনায় না থাকায় এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তবে থমাস ডুলির অধীনে বাংলাদেশ দলের অভিষেক ম্যাচে সান মারিনোর বিপক্ষে একাদশে ছিলেন ইসা। এবার সেই ইসাই আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা পেলেন না।

সান মারিনো সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। তারাও এবার চূড়ান্ত স্কোয়াডে থাকছেন না।

এদিকে দুই প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেলেও কোচের নজর কাড়তে পারেননি। তবে আমেরিকান প্রবাসী গোলরক্ষক সাইফ এখন পর্যন্ত অনুশীলনে ভালো পারফরম্যান্স করছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

এইচপি ক্যাম্পে এবার পেসারদের নিয়ে বিশেষ অনুশীলন

বাদ পড়া ফুটবলারদের মধ্যে কাজেম শাহ, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন ইতোমধ্যে দলের হোটেল ছেড়েছেন। রাহুল এখনো হোটেলে রয়েছেন। তবে কোন কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে কোচ বা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট পজিশনে একাধিক খেলোয়াড় থাকায় কোচ ডুলি স্কোয়াডে পরিবর্তন এনেছেন বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হবে আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে। এর আগে আগামীকাল ঢাকায় ফর্টিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: