শিরোনাম
অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে সিসাটেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবেঅ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা খাবারে মিশছে সিসাটেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআরজ্বালানি মূল্যের চাপে বৈদেশিক লেনদেন, ৩ মাসে বাণিজ্য ঘাটতি ৭৪৭ কোটি ডলারএলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশবাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে

ভুটানকে হারিয়ে সাফের শুভ সূচনা বাংলাদেশের

স্পোটর্স ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভুটানকে হারিয়ে সাফের শুভ সূচনা বাংলাদেশের
ভুটানকে হারিয়ে সাফের শুভ সূচনা বাংলাদেশের

বাংলাদেশ ফুটবল দল ১-০ গোলে ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে লাল-সবুজের দল তাদের সাফ মিশন শুরু করল।

প্রথমার্ধে বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল বাংলাদেশ। ৬৪ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা, যেখানে ভুটানের দখলে ছিল ৩৬ শতাংশ। এই সময়ে বাংলাদেশের নেওয়া ১২টি শটের বিপরীতে ভুটান শট নেয় ৪টি। তবে লক্ষ্যে শটের সংখ্যা দুই দলেরই ছিল সমান—দুটি করে।

বিরতির পরও আক্রমণের গতি ধরে রাখে বাংলাদেশ। অবশেষে ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইব্রাহিমের গোলে কাঙ্ক্ষিত সাফল্য পায় দল।

আরও পড়ুন

শিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রী

বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মোহাম্মদ ইব্রাহিম ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন। ম্যাচের ৬৯ মিনিটে মিডফিল্ডার শামিত শোমের হেড থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে তিনি ভুটানের জাল কাঁপান।

ঘরের মাঠে দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শ্রেষ্ঠত্বের মুকুট জেতার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি, তবে দ্বিতীয়ার্ধে ইব্রাহিমের এই স্ট্রাইক বাংলাদেশের পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: