শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

লাইফ সাপোর্টে তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
লাইফ সাপোর্টে তামিম ইকবাল
লাইফ সাপোর্টে তামিম ইকবাল

তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। ফলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুতর দেখে নেওয়া হয় আইসিইউতে। অবস্থা সংকটাপন্ন হওয়ার পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে তামিমকে। তার বিষয়ে ডাক্তাররাও কোনো কিছু আপাতত নিশ্চয়তা দিতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামিমকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল। কিন্তু তার অবস্থা খুবই বাজে (খারাপ) ছিল, হেলিকপ্টারে তোলা সম্ভব হয়নি। এ জন্য পাশের হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এদিকে, তামিমকে দেখতে ফজিলাতুন্নেছা হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিসিবি সূত্রে জানা গেছে, তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিসিবির জরুরি বোর্ড মিটিং। আজ দুপুর ১২টায় এই মিটিং হওয়ার কথা ছিল।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: