শিরোনাম
রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিপিএলের এবারের আসর শুরু হওয়ার আগেই নাটকীয়তা যেন থামছেই না। তিন দফা পেছানোর পর ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে এবার প্রথমবারের মতো আয়োজন করা হবে ‘অকশন’। আর ঠিক তার আগ মুহূর্তেই যোগ হলো নতুন উত্তাপ—বিপিএলে যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন ফ্র্যাঞ্চাইজি।

গতকাল রাতেই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের দল হিসেবে অনুমোদন পেয়েছে। দলটির এক কর্মকর্তা জানান, ‘রাতেই মেইলে জানানো হয়েছে দল নিশ্চিতের খবর। আজ বাকি সব আনুষ্ঠানিকতা চূড়ান্ত হবে।

সুতরাং আসন্ন আসরে ৬টি দল নিয়ে ২৬ ডিসেম্বর (সম্ভাব্য) মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হতে পারে ২৪ জানুয়ারি।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

বিপিএলের ছয় দলের নাম চূড়ান্ত

রংপুর রাইডার্স — টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
ঢাকা ক্যাপিটালস — চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)**
সিলেট টাইটান্স — ক্রিকেট উইথ সামি
রাজশাহী ওয়ারিয়র্স —নাবিল গ্রুপ
চিটাগং রয়েলস — ট্রায়াঙ্গাল সার্ভিস
নোয়াখালী এক্সপ্রেস — দেশ ট্রাভেলস

বিপিএলে নতুন দল যোগ হওয়ায় সমর্থকদের উৎসাহ আরও বেড়ে গেছে। বিশেষ করে নোয়াখালীবাসী প্রথমবারের মতো নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে।

ভোরের আকাশ/তা.কা

 

 

বাংলাদেশ ক্রিকেটবিপিএলক্রিকেট

শেয়ার করুন: