শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চোটে নাহিদ-শরিফুল, ছুটি বাতিল করে দলে ফিরছেন এবাদত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে বড় ধাক্কায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতোমধ্যে পেসার নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। অন্যদিকে, শরিফুল ইসলামের প্রথম টেস্টে খেলার সম্ভাবনাও ক্ষীণ। এমন পরিস্থিতিতে পিতৃত্বকালীন ছুটি বাতিল করে দেশে ফিরছেন পেসার এবাদত হোসেন।

সাইড স্ট্রেইনের চোটে অস্ট্রেলিয়া সফরে খেলতে পারবেন না নাহিদ রানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে অন্তত এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর মাঠে ফিরতে আরও প্রায় এক মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এদিকে চোটের কারণে প্রথম টেস্টে লিটন দাস ও শরিফুল ইসলামের খেলাও অনিশ্চিত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শুরুতেই একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে বাংলাদেশকে।

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

এমন পরিস্থিতিতে দলের পেস আক্রমণকে শক্তিশালী করতে নিজের পিতৃত্বকালীন ছুটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছেন এবাদত হোসেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ইতালিতে থাকলেও জাতীয় দলের প্রয়োজন বিবেচনায় তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন।

আগামী ২৯ জুলাই ইতালি থেকে ঢাকায় ফিরবেন এবাদত। দেশে ফিরে অনুশীলনে যোগ দেওয়ার পর ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সফরে একটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। এই দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: