শিরোনাম
ভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাভারতের পক্ষ থেকে হাসিনাকে ফেরাতে কোনো শর্তের কথা বলা হয়নি: শামা ওবায়েদআ.লীগের সহিংসতা থামলেও থমথমে গোপালগঞ্জ, জনমনে আতঙ্কসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ

উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে গেল বাংলাদেশ
উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চে গেল বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটি ভেঙে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে লাঞ্চ পর্যন্ত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

লাঞ্চ বিরতির আগে পর্যন্ত ৫ ওভার খেলে এক উইকেটে ১৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৩৮২ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা, তাদের হাতে আছে ৯ উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি ভালো লেংথে অফ স্টাম্পের বাইরে করেছিলেন হাসান, সেখানে এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে মার্করাম ফিরলে ভাঙে ৫ রানের উদ্বোধনী জুটি।

পঞ্চম ওভারের চতুর্থ বলটি ব্যাটে খেলতে পারেননি জোবায়ের হামজা, সরাসরি তার প্যাডে আঘাত হানে বল। জোরালো আবেদন হলেও নো বলের সংকেত দেন আম্পায়ার। পরে দেখা যায় এটা নিশ্চিত লেগ বিফোর ছিল, কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান হামজা।

আরও পড়ুন

৪০০ রানের সংগ্রহ গড়ে অলআউট বাংলাদেশ

এর আগে জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বল খেলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন হৃদয়। এ ছাড়া লিটনের ব্যাট থেকে এসেছে ১২০ রান।

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতীয় উপমহাদেশের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। এ ছাড়া গত ১৭ বছরে এই প্রথমবার কোনো সফরকারী দল জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রান করেছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: