শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

টি-টোয়েন্টি সিরিজ জিততে চান মিচেল মার্শ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। টাইগাররা এই সিরিজে ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডে হারিয়ে প্রথমবারের মতো সিরিজ জয় করেছে। তবে ওয়ানডে সিরিজ হারলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সফরকারীরা। অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শের বিশ্বাস, অন্তত টি-টোয়েন্টি সিরিজটা জয় করে দেশে ফিরতে পারবেন তারা।

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৭ জুন) দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজে চোটের কারণে বাইরে থাকলেও টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে উঠেছেন অসি অধিনায়ক মার্শ।

আরও পড়ুন

টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের আগে দলকে কিভাবে অনুপ্রাণিত করছেন মার্শ। এমন প্রশ্নে তার উত্তর, ‘আমাদের দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন কয়েকজন ক্রিকেটার যোগ দিয়েছে। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। নিঃসন্দেহে সফরটা কঠিন গেছে, কিন্তু আমরা অনেক আশা নিয়ে এই সিরিজে নামছি। আশা করছি সিরিজ জিততে পারব এবং ভালো ক্রিকেট খেলতে পারব।’

ওয়ানডে সিরিজ শেষে অস্ট্রেলিয়ার কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার দেশে ফিরে গেছেন। তবে এটিকে দুর্বলতা হিসেবে দেখছেন না তারা। বরং অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়েই আত্মবিশ্বাসী সফরকারীরা। মার্শ বলেন, ‘নিঃসন্দেহে আমাদের দলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার ফিরেছে। একই সঙ্গে নতুন মুখও আছে, কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে যারা দলে দারুণ প্রাণশক্তি যোগ করবে। বাংলাদেশের বিপক্ষে খেলার এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার অপেক্ষায় আছি।’

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: