শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিশর ম্যাচের আগে মেসির ফিটনেস নিয়ে স্বস্তিতে স্কালোনি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোনো ম্যাচই সহজ নয়—এ কথা আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে সেটিই যেন বাস্তবে উপলব্ধি করেছেন তিনি। ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ম্যাচটি ছিল অত্যন্ত কঠিন। ১২০ মিনিটের সেই লড়াইয়ে দলের ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসিকেও পুরো সময় মাঠে থাকতে হয়েছে।

মিশরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে তাই স্বাভাবিকভাবেই মেসির ফিটনেস নিয়ে আগ্রহ ছিল সমর্থকদের মধ্যে। তবে স্কালোনি জানিয়েছেন, মেসি পুরোপুরি সুস্থ আছেন এবং মিশর ম্যাচে তার মাঠে নামা নিয়ে কোনো শঙ্কা নেই।

স্কালোনি বলেন, ‘লিও ভালো আছে। ৩৯ বছর বয়সে ১২০ মিনিট খেলার পরও তার কোনো সমস্যার কথা জানানো হয়নি।’ ফলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে মেসির থাকা নিয়ে আপাতত কোনো অনিশ্চয়তা নেই।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপে কোনো দলই সহজে জয় পাচ্ছে না।

তিনি বলেন, ‘আমার মতে, এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন প্রমাণিত হয়েছে। এখানে কোনো দলকে এককভাবে সবচেয়ে শক্তিশালী বলা যাচ্ছে না। ফ্রান্স এখনো শক্তিশালী দল, তবে তাদেরও প্যারাগুয়ের বিপক্ষে কঠিন লড়াই করতে হয়েছে।’

স্পেনের উদাহরণ টেনে আর্জেন্টিনা কোচ বলেন, বড় দলগুলোকেও এবারের আসরে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তার মতে, বিশ্বকাপের আগে যেসব দল ভালো ফর্মে ছিল, তারা সবাই সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গ টেনে স্কালোনি বলেন, ১২০ মিনিটের লড়াই মেসিসহ পুরো দলের জন্যই কঠিন ছিল। তবে গুরুত্বপূর্ণ সময়ে দল জয় তুলে নিয়েছে এবং সেটিই সবচেয়ে বড় বিষয়।

মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা কোচ। প্রতিপক্ষ দলের তারকা মোহামেদ সালাহর প্রশংসা করে তিনি বলেন, মিশরের অভিজ্ঞ খেলোয়াড় ও দীর্ঘদিনের কোচিং কাঠামো তাদের শক্তিশালী করেছে।

আরও পড়ুন

এমবাপেকে বর্ণবাদী বলায় প্যারাগুয়ের সিনেটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

স্কালোনি বলেন, ‘আমরা মিশরকে যথেষ্ট সম্মান করছি। তাদের ভালো দল আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। সালাহ একজন বড় তারকা। তার বিপক্ষে খেলতে পারা সবসময়ই বিশেষ। তবে আমরা দল হিসেবে নিজেদের প্রস্তুত করছি।’

বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে অন্যতম ফেবারিট হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে স্কালোনি বলেন, ‘এই দলটি বছরের পর বছর ধরে যেখানেই খেলেছে, শিরোপার দাবিদার ছিল। কঠিন পরিস্থিতিতেও আমরা নিজেদের মান ধরে রেখেছি। চারটি ম্যাচে জয় পাওয়া অবশ্যই সন্তোষজনক, তবে এখনো কিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে।’

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: