শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

এমবাপেকে বর্ণবাদী বলায় প্যারাগুয়ের সিনেটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে প্যারাগুয়েকে হারানোর পর বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। এ ঘটনায় প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। পাশাপাশি ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে।

শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে ফ্রান্সের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন এমবাপে। ম্যাচজুড়ে প্যারাগুয়ের খেলোয়াড়দের কঠোর ট্যাকল ও শারীরিক চাপের মুখে পড়েন ফরাসি অধিনায়ক। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এরপরই বিষয়টি গড়ায় প্যারাগুয়ের রাজনৈতিক অঙ্গনে। দেশটির সিনেটর সেলেস্তে আমারিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে এমবাপেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার মন্তব্যে এমবাপের বংশপরিচয় ও ফরাসি পরিচয় নিয়ে আক্রমণাত্মক বক্তব্য উঠে আসে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সিনেটরের মন্তব্যের জবাবে এমবাপে একটি বিবৃতি দেন। সেখানে তিনি শুধু নিজের অবস্থানই তুলে ধরেননি, প্যারাগুয়ের খেলোয়াড়দের প্রতিও সম্মান জানিয়েছেন।

এমবাপে বলেন, ‘ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনার মন্তব্য গ্রহণযোগ্য নয়। আপনি এমন একটি দেশের প্রতিনিধিত্ব করেন না, যে দেশ এই টুর্নামেন্টে আবেগ ও সম্মানের সঙ্গে লড়াই করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনার মন্তব্য ও বর্ণবাদী আচরণের কারণে প্যারাগুয়ের খেলোয়াড়রা যে সাফল্য ও সংগ্রাম দেখিয়েছে, তা আড়ালে পড়ে গেছে। ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর মতো বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’

আরও পড়ুন

২০৩০ বিশ্বকাপ নিশ্চিত ৬ আয়োজক দেশর

ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ফরাসি ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, এমবাপেকে লক্ষ্য করে করা মন্তব্যগুলো ঘৃণ্য ও অগ্রহণযোগ্য। এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

ফেডারেশন আরও জানায়, জাতীয় দলের খেলোয়াড়রা শুধু একটি দলের নয়, পুরো দেশের প্রতিনিধিত্ব করেন। তাই কোনো খেলোয়াড়কে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করা হলে তা ফ্রান্সের প্রতিও অসম্মান হিসেবে বিবেচিত হয়।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: