শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যাবধানে হারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে বড় এক নেতিবাচক রেকর্ডের সাক্ষী হয়েছে ভারত। ১২৫ রানের বিশাল ব্যবধানে হেরে ভারত টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জার রেকর্ড গড়েছে।

ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার (৭ জুলাই) সিরিজের তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০১ রানে সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ভারতের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয় শ্রেয়াস আইয়ারের দল। ফলে ১২৫ রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় গৌতম গম্ভীরের শিষ্যদের।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার ছিল ৮০ রানের। ২০১৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই পরাজয়ের মুখোমুখি হয়েছিল তারা। এবার ইংল্যান্ডের বিপক্ষে হারে সেই রেকর্ডও পেছনে পড়ে গেল। বড় ব্যবধানে হারের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রানের পরাজয়।

ভারতের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়
• ১২৫ রান — ইংল্যান্ডের বিপক্ষে, ট্রেন্ট ব্রিজ, ২০২৬
• ৮০ রান — নিউজিল্যান্ডের বিপক্ষে, ওয়েলিংটন, ২০১৯
• ৭৬ রান — দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আহমেদাবাদ, ২০২৬

আরও পড়ুন

পাকিস্তানের দুই কোচের বাংলাদেশ অধ্যায় শেষ

শুধু ব্যবধানেই নয়, দলীয় সংগ্রহেও বিব্রতকর রেকর্ড গড়েছে ভারত। ২০০৮ সালের পর এবারই প্রথম এত কম রানে অলআউট হলো তারা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে আরও একটি লজ্জার রেকর্ড হয়েছে ভারতের। মাত্র ১১.৪ ওভারেই সব উইকেট হারিয়েছে তারা, যা টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে দ্রুত অলআউট হওয়ার ঘটনা। এর আগে ২০১৫ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭.২ ওভারে অলআউট হয়েছিল তারা।

ভোরের আকাশ/সু.পা

টি-টোয়েন্টি, ভারত

শেয়ার করুন: