শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন কোচ নিয়ে সিদ্ধান্ত আসছে ২–৩ দিনের মধ্যে : ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৬, ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ কে হচ্ছেন—এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মধ্যে গতকাল রাতেই আলোচনা হয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

আজ সকালে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে সাংবাদিকদের সঙ্গে ফুটবল প্রসঙ্গে কথা বলেন তিনি। কোচ ইস্যু নিয়ে তিনি বলেন, আগামী দুই বছরের খেলার সূচি ও সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ব ফুটবলে পরিচিত নাম গ্যারেথ বেল। সেই বেলদের কোচ ক্রিস কোলম্যান বাংলাদেশে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে। সাধারণ ফুটবলপ্রেমীদের আগ্রহ তাকে ঘিরেই। সেই দিকে নির্দেশ করে প্রতিমন্ত্রী বলেন,‘ফুটবলকে কেন্দ্র করে মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণ করা জরুরি। সেই প্রত্যাশা পূরণের জন্য সরকার, আমি ও ফুটবল ফেডারেশন কাজ করছি। সার্বিক সব বিশ্লেষণ করে আগামী ২-৩ দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাব। যার হাত ধরে ফুটবল এগিয়ে যাবে ও প্রত্যাশিত ফল আসবে।’

ক্রিস কোলম্যান ও তার কোচিং স্টাফের পেছনে প্রতি মাসে ব্যয় করতে হবে অর্ধ কোটি টাকার মতো। বাংলাদেশের ফুটবলে অবকাঠামো, ক্লাব ও জেলা পর্যায়ে সর্বত্র সংকট রয়েছে। এত সীমাবদ্ধতার মধ্যেও অনেক দামী কোচ এনে ফুটবলের প্রকৃত উন্নয়ন সম্ভব ও বাস্তববাদী সিদ্ধান্ত কি না এটা আলোচনা চলছে ফুটবলাঙ্গনে। পাশাপাশি ক্রিস কোলম্যানের সাথে সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য কোচদের ব্যয় অনেকটাই কম এবং বাফুফের আয়ত্ত্বের তেমন বাইরে নয়।

বাংলাদেশ ফুটবলের নতুন কোচ হিসেবে সম্ভাব্য ক্রিস কোলম্যান ও তার কোচিং স্টাফের পেছনে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় হতে পারে বলে আলোচনা চলছে। তবে দেশের ফুটবলে অবকাঠামো, ক্লাব ও জেলা পর্যায়ের নানা সীমাবদ্ধতার কারণে এত ব্যয়বহুল কোচ আনা কতটা বাস্তবসম্মত—তা নিয়ে ফুটবলাঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত না জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা এখনো ৮০ দিনের মতো কাজ করছি। খেলার ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের জানানো হয়েছে। খেলাধুলায় রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, ব্যয়বহুল কোচ নিয়েও আলোচনা চলছে এবং এতে কতটা সুফল পাওয়া যাবে তা বিবেচনায় নেওয়া হচ্ছে। তার ভাষায়, “সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। যে কোনো কোচকে নির্দিষ্ট সময় দিতে হবে, তারপর ফলাফল বিবেচনা করা যাবে।” প্রতিমন্ত্রী জানান, কোচ নিয়োগের বিষয়ে আরও কয়েকদিন আলোচনা চলবে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

ক্রিস কোলম্যান ও তার কোচিং স্টাফের পেছনে মাসে অর্ধ কোটি টাকা ব্যয়ের অর্ধেক বাফুফে আর বাকি অর্ধেক মন্ত্রণালয়কে বহন করতে হবে। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রিস কোলম্যানের ব্যাপারে ইতিবাচক। দুই বছরের চুক্তি করলে সেই অর্থ সংস্থানও নিশ্চিত করতে হবে মন্ত্রণালয়কে। তাই বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও খানিকটা আলাপ করার পরিকল্পনা রয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর। কোনো কারণে কোলম্যান না হলে দ্বিতীয় বিকল্প হিসেবে অন্য কেউ হতে পারেন সংক্ষিপ্ত তালিকা থেকে। সেক্ষেত্রে জার্মান ব্রেন্ড স্টোকস হওয়ার সম্ভাবনা বেশি।

তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাব বা আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়, রাতারাতি কখনো সব কিছু পরিবর্তন সম্ভব নয়। যে কোনো কোচকে নির্ধারিত সময় দেওয়া উচিত। এরপর তার কাছে নির্ধারিত ফলাফল প্রত্যাশা করতে পারি। সামনে যিনি কোচ হবেন তাকেও সময় দিতে হবে। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করছি।

আরও পড়ুন

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পরপরই ক্রীড়া ভাতা কার্ড প্রদান করেছেন। ইতোমধ্যে ৩০০ ক্রীড়াবিদ এক লাখ টাকা করে ভাতা পাচ্ছেন। আরও দুইশ জন পরবর্তী অর্থ বছরে যুক্ত হবেন। এখন প্রতি মাসে যদি ফুটবল কোচের জন্য ২০-২৫ লাখ টাকা দিতে হয় যা বছরে তিন কোটির কাছাকাছি।

আগামী বাজেটে ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়াঙ্গনের বাজেট কেমন হচ্ছে এমন প্রশ্নের উত্তরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান বাজেট একেবারে অপ্রতুল। আমাদের যে কর্মপরিকল্পনা সেটা বাস্তবায়ন করতে হলে বাজেট প্রয়োজন। আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে বাজেট নিয়ে ভাবতে হবে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আশা করছি ক্রীড়াঙ্গনে পরিকল্পনা বাস্তবায়নে বাজেট বাস্তবায়িত হবে।'

ভোরের আকাশ/সু.পা

বাফুফের কোচ ইস্যু

শেয়ার করুন: