শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের দণ্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৫:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের দণ্ড
ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের দণ্ড

কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি তাকে প্রায় ৩ লাখ ৮৬ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি জরিমানাও গুণতে হবে।

মামলার বিবরণীতে বলা হয়, আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে নিজের আয় থেকে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দেন।

তবে, এই দণ্ড কার্যকর হলেও তাকে জেলে যেতে হবে না। স্পেনের প্রচলিত আইনে এক বছরের কম সাজার ক্ষেত্রে এবং যদি ব্যক্তি আগে অপরাধ না করে থাকেন, তবে তা স্থগিত রাখা যায়।

আদালতে আনচেলত্তি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তিনি প্রতারণা করেননি। বরং আর্থিক বিষয়গুলো তার আর্থিক পরামর্শকদের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে যে বেতন প্রস্তাব পেয়েছিলেন, তা 'নেট' হিসেবে বিবেচনা করেছিলেন এবং কর কাঠামো নিয়ে আলাদা করে চিন্তা করেননি।

এর আগে, আদালতে আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। তবে প্রসিকিউশন তার জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার দাবি জানায়।

বর্তমানে ৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২1 সালের ডিসেম্বরে পুরোনো করের সব পাওনা পরিশোধ করে দেন। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান।

 

ভোরের আকাশ/হ.র

ব্রাজিলকারাদণ্ড

শেয়ার করুন: