শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

৩৯ বলে সেঞ্চুরি, সিপিএলে নতুন রেকর্ড শানাকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘এখানকার পরিবেশটা আমার দারুণ লাগছে’—ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ শুরুর আগে এমনই অনুভূতির কথা জানিয়েছিলেন দাসুন শানাকা। সম্প্রতি আবারও শ্রীলঙ্কার অধিনায়কত্বে ফেরা এই অলরাউন্ডার নিজের সেই অনুভূতির পূর্ণতা দিয়েছেন ব্যাট হাতে। মাত্র ৩৯ বলেই সিপিএলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

শানাকার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ৪ উইকেটে ২৩৫ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে সেন্ট লুসিয়া কিংস মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। ফলে সিপিএলে নিজেদের রেকর্ড সর্বোচ্চ ১৩৭ রানের ব্যবধানে জয় পেয়েছে শানাকার দল।

শানাকা ৪৩ বলে ৮টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। অথচ তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন ১০ ওভারে ২ উইকেট হারিয়ে সেন্ট কিটসের সংগ্রহ ছিল ৮৯ রান। সেখান থেকে দুর্দান্ত সব বাউন্ডারিতে দলীয় সংগ্রহকে ২৩৫ রানে নিয়ে যান এই লঙ্কান অলরাউন্ডার।

এর আগে সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল ৪০ বলে। আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্ট যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন। এবার ৩৯ বলে সেঞ্চুরি করে তাদের ছাড়িয়ে গেলেন শানাকা।

শানাকার নামের পাশে অবশ্য ৩৯ বলে সেঞ্চুরির রেকর্ড আগেও ছিল। ২০১৬ সালে শ্রীলঙ্কার একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই বছর আরেকটি ম্যাচে ৪০ বলে শতক করেন এই অলরাউন্ডার।

তবে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় শানাকার অবস্থান বেশ নিচের দিকে। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে এস্তোনিয়ার সাহিল চৌহান মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন। একই বছর ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ২৮ বলে সেঞ্চুরি করেন উর্বিল প্যাটেল ও অভিষেক শর্মা।

আরও পড়ুন

ভারতের ভিসা নিয়ে জরুরি বার্তা দিল হাইকমিশন

এদিকে শানাকার ঝোড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংসের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দেন পেসার জেরেমিয়াহ লুইস। মাত্র ২.৫ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ও অ্যাশমিড নেড ২টি করে উইকেট নিলে ৯৮ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া।

১৩৭ রানের বড় জয়ে সিপিএলের প্লে-অফে ওঠার আশা জিইয়ে রেখেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ম্যাচের আগে তাদের নেট রানরেট ছিল -০.৫৪৭। বড় জয়ের পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ০.৫৯৩-এ। পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে থাকা শানাকার দল এখন প্লে-অফের স্বপ্ন দেখছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: