শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

ভারতীয় ক্রিকেট বোর্ডের বছরে আয় প্রায় ১০ হাজার কোটি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতীয় ক্রিকেট বোর্ডের বছরে আয় প্রায় ১০ হাজার কোটি
ভারতীয় ক্রিকেট বোর্ডের বছরে আয় প্রায় ১০ হাজার কোটি

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বছরে প্রায় ১০ হাজার কোটি রুপি আয় করছে, যার বড় অংশই আসছে আইপিএল থেকে। ২০২৩-২৪ অর্থবছরে বোর্ডের মোট আয়ের ৫৯.১০ শতাংশই এসেছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিসিসিআইয়ের এ বছরের মোট আয় ৯,৭৪২ কোটি রুপি, যার মধ্যে শুধু আইপিএল থেকেই এসেছে ৫,৭৬১ কোটি রুপি।

এছাড়া, নারী আইপিএল (ডব্লিউপিএল), আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব এবং বিভিন্ন স্পনসরশিপ থেকেও বোর্ডের আয় হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আন্তর্জাতিক ম্যাচ থেকে আয় হয়েছে ৩৬১ কোটি রুপি এবং আইসিসি থেকে এসেছে ১,০৪২ কোটি রুপি—যা মোট আয়ের প্রায় ১০.৭০ শতাংশ।

বোর্ডের আর্থিক ভিত্তিও অত্যন্ত শক্তিশালী। বিসিসিআইয়ের স্থায়ী আমানতের পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি রুপি, যেখান থেকে সুদের মাধ্যমে বছরে প্রায় এক হাজার কোটি রুপি আয় হয়।

অর্থনীতিবিদদের ধারণা, আইপিএল থেকে বিসিসিআইয়ের আয় প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ শতাংশ হারে বাড়তে পারে। ফলে এই ফ্র্যাঞ্চাইজি লিগ এখন কেবল বোর্ডের নয়, বরং গোটা ক্রিকেট অর্থনীতির জন্যই একটি নির্ভরযোগ্য স্তম্ভে পরিণত হয়েছে। আইসিসির অর্থনৈতিক নির্ভরশীলতাও দিন দিন বাড়ছে ভারতীয় বোর্ডের ওপর।

 

ভোরের আকাশ/হ.র

ভারত

শেয়ার করুন: