শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেই ছন্দ হারায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা থাকায় শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী। এমন সমীকরণের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল মেহেদি হাসান মিরাজের দল।

রোববার (১৫ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের দেয়া ২৯১ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানেই অলআউট হয়ে যায় সফরকারী পাকিস্তান। এই জয়ে ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে এল বাংলাদেশ। এই সিরিজ জয়ের মাধ্যমে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে এসেছে। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান প্রথম তিন উইকেট মাত্র ১৭ রানে হারায়। তাসকিন আহমেদ ও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে শুরুতেই টপ-অর্ডার ভেঙে যায়। চতুর্থ উইকেটে গাজী ঘুরি ও আব্দুল সামাদ ৫০ রান যোগ করলেও পরের ওভারেই দুজনই আউট হন। সালমান আলি আগা দলের হাল ধরে ৯৮ বলে ১০৬ রান করেন। তবে শেষ পর্যন্ত পাকিস্তানকে জয় এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩৭ রান করা শাহীন স্টাম্পড আউট হলে পাকিস্তানের ইনিংস থামে ২৭৯ রানে।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪ উইকেট নেন, মুস্তাফিজুর রহমান ৩টি, নাহিদ রানা ২টি এবং রিশাদ হোসেন ১টি উইকেট নেন। এরপর দলের হাল ধরার চেষ্টা চালান গাজি ঘুরি ও আব্দুল সামাদ। তবে তারা যথেষ্ট প্রতিরোধ গড়তে পারেননি। ৩৯ বলে ২৯ রানে ঘুরি এবং ৪৫ বলে ৩৪ রানে সামাদ আউট হন।

বিপদের মধ্যে দলের হাল ধরেন সালমান আলি আগা, তিনি একা দলের স্কোরকে ৭৯ রানে টেনে নেন। তাকে সঙ্গ দেন সাদ মাসুদ। তবে মুস্তাফিজুর রহমানের একটি দুর্দান্ত ডেলিভারিতে সাদ মাসুদ ৩৮ রানে আউট হন। ফাহিম আশরাফও চেষ্টার পর মাত্র ৯ রানে আউট হন তাসকিনের বলে। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার হিসেবে তাসকিন আহমেদ চারটি উইকেট নেন।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান। বাংলাদেশ উড়ন্ত সূচনা নিয়ে ইনিংস শুরু করে। ওপেনার সাইফউদ্দিন ও তানজিদ হাসান তামিম ১০৫ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে ভালো সূচনায় নিয়ে যান। বিশেষ করে তানজিদ তামিম একপ্রান্ত আগলে রেখে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান। ১০৭ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি বিদায় নেন, যার মধ্যে ছিল ৬ ছক্কা ও ৭ চার।

লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়ে দলের সংগ্রহকে ২৯০ রানের কাছাকাছি নিয়ে যান। লিটন ৪১ এবং তাওহীদ অপরাজিত ৪৮ রানে ইনিংস শেষ করেন। আফিফ হোসেনও ৫ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৫ (তানজিদ ১০৭, হৃদয় ৪৮*, লিটন ৪১, সাইফ ৩৬; রউফ ৩/৫২, আবরার ১/৪৯, আফ্রিদি ১/৫৫)।
পাকিস্তান: ৫০ ওভারে ২৭৯ অল আউট (সালমান ১০৬, মাসুদ ৩৮, আফ্রিদি ৩৭, মাসুদ ৩৪, ঘোরি ২৯; তাসকিন ৪/৪৯, মুস্তাফিজ ৩/৫৪, নাহিদ ২/৬২, রিশাদ ১/৫৬)।
ফল: বাংলাদেশ ১১ রানে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী।

ভোরের আকাশ/নি

পাকিস্তানবাংলাদেশ

শেয়ার করুন: