শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার আচরণ ‘গ্রহণযোগ্য নয়’ বললেন বিশ্বকাপজয়ী স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একপেশে আধিপত্য দেখিয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে ম্যাচ শেষে শিরোপা উদযাপনের আনন্দ ছাপিয়ে আলোচনায় আসে দুই দলের ফুটবলারদের হাতাহাতির ঘটনা। অভিযোগ উঠেছে, সংঘর্ষের সূচনা করেছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিষয়টি নিয়ে তদন্তও করছে ফিফা। এ ঘটনায় এবার মুখ খুলেছেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে।

বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রতিক্রিয়াকে ‘অসহনীয়’ এবং ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের দলের খেলোয়াড়দের ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা করেন স্প্যানিশ এই কোচ।

স্প্যানিশ টেলিভিশন চ্যানেল টিভিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, "আমি তখন উদযাপনে ব্যস্ত ছিলাম, তাই ঘটনাটি সঙ্গে সঙ্গে খেয়াল করিনি। তবে যাই হোক, এটি অসহনীয় এবং অগ্রহণযোগ্য। এমনটা কখনোই হতে পারে না। এত বড় মাপের খেলোয়াড় ও একজন অসাধারণ কোচও নিশ্চয়ই আমাদের মতোই হতাশ হয়েছেন। তারপরও এমন প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়। এত উসকানি ও আগ্রাসনের মধ্যেও আমাদের খেলোয়াড়রা প্রকৃত ক্রীড়াবিদের মতো আচরণ করেছে।"

বিশ্বকাপ জয়ের অনুভূতি এখনও পুরোপুরি উপলব্ধি করতে পারেননি জানিয়ে তিনি বলেন, সময়ের সঙ্গে এই অর্জনের গুরুত্ব আরও স্পষ্ট হবে। লা রোজায় ৫২ দিনের প্রস্তুতি ক্যাম্পে দলকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি।

ফুয়েন্তে বলেন, "আমাদের ২৪ হাজার কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। আর্দ্র আবহাওয়া, কম বিশ্রাম—সব মিলিয়ে পুরো যাত্রাই ছিল কঠিন। শুধু প্রতিপক্ষ নয়, পুরো প্রক্রিয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ। সেই বাধা পেরিয়েই আমরা ফাইনালে পৌঁছেছি।"

বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ব্যালন ডি'অরজয়ী মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি)-র প্রশংসাও করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, "হাঁটুর গুরুতর চোট থেকে ফেরার পরও সে নিজের পজিশনে বিশ্বের সেরা ফুটবলার। রদ্রিকে নিয়ে সন্দেহ করা ফুটবল বুদ্ধিমত্তার প্রতি অপমান। আর আমাদের মার্টিন জুবিমেন্দি সম্ভবত বিশ্বের দ্বিতীয় সেরা।" ১৯ বছর বয়সী লামিনে ইয়ামালের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট লা ফুয়েন্তে।

তার ভাষায়, "এই বিশ্বকাপ ইয়ামালের বিকাশে বড় ভূমিকা রাখবে। সে ইতোমধ্যেই অসাধারণ ফুটবলার, তবে এখনও শেখার অনেক কিছু বাকি। এই টুর্নামেন্ট তাকে দলের জন্য ত্যাগ স্বীকার, একে অপরকে সহায়তা করা এবং নিজের প্রতিভাকে দলের স্বার্থে কাজে লাগানো শিখিয়েছে। ভবিষ্যতে সে আরও ভালো খেলোয়াড় হবে—এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।"

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন আর্জেন্টিনা ডিফেন্ডার ওটামেন্ডি

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে লা ফুয়েন্তে জানান, ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপেও স্পেনের কোচ থাকতে চান তিনি। তিনি বলেন, "একজন কোচের জন্য সেটি হবে সবচেয়ে বড় সম্মানের বিষয়। তবে এখন আমার পুরো মনোযোগ সেপ্টেম্বর ও অক্টোবরের ম্যাচগুলোতে। যদি নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারি, তাহলে কেন নয়?" 

বিশ্বকাপজয়ের পর খেলোয়াড়দের দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গেও মজার একটি ঘটনা তুলে ধরেন তিনি। ডিফেন্ডার মার্ক কুকুরেয়া শিরোপা জিতলে কোচের মুখের ট্যাটু করাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হাসতে হাসতে লা ফুয়েন্তে বলেন, "আমি তাকে বলেছিলাম, সে পাগল। তবে যে প্রতিশ্রুতি দেয়, তাকে তা রাখতেই হয়। আর সে কথার মানুষ।"

ভোরের আকাশ/সু.পা

স্পেন কোচ

শেয়ার করুন: