শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাগাজীপুরে ফের পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপজিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রীর শ্রদ্ধাস্পেনে রেল দুর্ঘটনায় হতাহতের কারণে পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়াপ্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে উৎসবের আমেজ

চ্যাম্পিয়নস লিগে এমবাপেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অ্যাস্টন ভিলার রক্ষণভাগের মারাত্মক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। সেই গোলের মধ্য দিয়েই উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন ইতিহাস গড়েন স্পেনের এই তরুণ তারকা। টুর্নামেন্টের ইতিহাসে কিশোর বয়সে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তাঁর দখলে। পেছনে ফেলেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে।

ইয়ামাল মঙ্গলবারের (৩ নভেম্বর) ম্যাচে ৩-০ গোলে জয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কিশোর হয়েছেন। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে। ২০১৭ সালে মোনাকোর জার্সিতে এই রেকর্ডটি গড়েছিলেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে।

১৯ বছর বয়সী ইয়ামাল চ্যাম্পিয়নস লিগে ১৪তম গোল করেছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত এমবাপে ৭২ গোল করেছেন। কিশোর হিসেবে তিনি ১৩ গোল করে আগের রেকর্ডধারী ছিলেন।

ইয়ামালের ১৪ গোল হয়েছে মাত্র ৩৭ ম্যাচে। এই সময়ে তিনি চ্যাম্পিয়নস লিগে আরও কয়েকটি রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। পোর্তোর বিপক্ষে পূর্ণ ইউরোপিয়ান অভিষেক হয়েছিল তার মাত্র ১৬ বছর ৮৩ দিন বয়সে।

চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্টের রেকর্ডও এই স্পেন তারকার। সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে সেমিফাইনালে করেছেন গোল। তাছাড়া ১৮তম (৫) ও ১৯তম (১১) জন্মদিনের আগে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়ও তিনি।

আরও পড়ুন

যুবাদের দায়িত্বে আশরাফুল, বললেন ‘সেরাটা দিতে চাই’

তবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা হারিয়েছেন তিনি। এই বছরের শুরুতে ম্যাক্স ডাউম্যান তার সেই রেকর্ড ভেঙে দেন।

ব্যালন ডি’অরের দৌড়ে হ্যারি কেইন ও এমবাপের পর তৃতীয় হয়ে শেষ করা ইয়ামাল নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছেন। সব প্রতিযোগিতায় ১৫ ম্যাচ খেলে ১৩ গোল ও ১১ অ্যাসিস্ট তার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: