শাদাব-রউফে পাকিস্তানের রূপকথার জয়

লক্ষ্য ২৪২ রান তাড়া করতে নেমে ১৫৪ রানে নেই ৯ উইকেট।
স্বাভাবিকভাবেই নিশ্চিত পরাজয় ধরে নিয়ে গাদ্দাফি স্টেডিয়াম ছেড়েছেন লাহোরবাসী। কিন্তু এরপর যা হলো, তা এক কথায় বলতে হবে ‘রূপকথা’।
আগে সেঞ্চুরি তুলে নিলেন শাদাব খান; এরপর করলেন ‘অসাধ্য সাধন’। হারিস রউফকে নিয়ে শেষ উইকেটে গড়লেন অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি।
ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে স্তব্ধ করে ১ উইকেটে জিতল পাকিস্তান।
ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এটিই সফলভাবে রান তাড়ায় শেষ উইকেটে সর্বোচ্চ জুটি।
অবিশ্বাস্য এ জয়ে এক ম্যাচ বাকি রেখেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে পৌঁছে গেল স্বাগতিক পাকিস্তান। টানা তিন হারে ইংল্যান্ডের বিদায় অনেকটাই নিশ্চিত।
টুর্নামেন্টের আরেক দল শ্রীলঙ্কা পরের দুই ম্যাচে বড় ব্যবধানে হারলেই কেবল ফাইনালে উঠতে পারবে ইংল্যান্ড।
ভোরের আকাশ/এনএস