মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) হচ্ছেন ফাহমিদা মজিদ ঊষা। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা-কাণ্ডে সম্প্রতি পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে (সংরক্ষিত মহিলা আসন-২৩) দলীয় মনোনয়ন পাচ্ছেন তিনি।
বিএনপির একাধিক শীর্ষস্থানীয় দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী উষার বাবা এম এ মজিদ ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।
দলীয় সূত্র জানায়, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর শূন্য হওয়া ওই সংরক্ষিত নারী আসনটিতে ত্যাগী, সক্রিয় ও তরুণ নেতৃত্বকে নিয়ে আসার বিষয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা হয়। সার্বিক বিবেচনায় সাবেক ছাত্রনেত্রী ফাহমিদা মজিদ ঊষার নামই চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/এনএস