শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে নিশ্চিত হয় আকাশি-নীলদের জয়। আগামী রোববার স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে লিওনেল মেসির দল।

বৃহস্পতিবার ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টাইন ফুটবলাররা। সতীর্থদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেন অধিনায়ক লিওনেল মেসিও। কখনো লাফিয়ে, কখনো দুই হাত উঁচিয়ে, আবার কখনো সতীর্থদের জড়িয়ে ধরে ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

উদযাপনের মধ্যেই সমর্থকদের উদ্দেশে এমন একটি বার্তা দেন মেসি, যা ফিরিয়ে নেয় ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতিতে। সেবার উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর সমর্থকদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘আশা হারাবেন না, এই দল আপনাদের কখনো হতাশ করবে না।’

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পরও একই বার্তা পুনরাবৃত্তি করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘সমর্থকদের বলছি, কাতারে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। এই মুহূর্তটা উপভোগ করুন। এই দল কখনো আপনাদের হতাশ করবে না।’

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় দলের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ‘আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও আমরা ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারা সত্যিই অবিশ্বাস্য। এটি আমাদের জন্য দারুণ একটি অর্জন।’

ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার বিষয়ে মেসি বলেন, ‘জাতীয় সংগীত শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা বিশেষ কিছু অনুভব করেছি। ম্যাচ কঠিন হয়ে গেলেও বিশ্বাস হারাইনি। নিজেদের খেলায় ফিরে বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। এটি শুধু একটি জয় নয়, আর্জেন্টিনার মানুষের জন্য বিশেষ একটি মুহূর্ত।’

ইংল্যান্ডের বিপক্ষে এই জয়ের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, ‘এই ম্যাচে হারার কোনো সুযোগ ছিল না। যদি হারতাম, অনেকেই অপ্রয়োজনীয় কথা বলত। আমরা সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে এগিয়ে। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ—সবকিছুই প্রভাব ফেলে।’

আরও পড়ুন

রক্ষণাত্মক কৌশলেই কি আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ

চলতি বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘এই বিশ্বকাপটা সত্যিই পাগলাটে। আরেকটি বিশ্বকাপের ফাইনালে ওঠা অবিশ্বাস্য এক অনুভূতি।’

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণে তাদের সামনে আর মাত্র একটি বাধা। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসির নেতৃত্বে ইতিহাসের আরেকটি গৌরবময় অধ্যায় লেখার অপেক্ষায় আকাশি-নীল শিবির।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: