শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভিসা মিললেও বাতিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট শুরু। উজবেকিস্তান যাওয়ার আগে থাইল্যান্ডে একাধিক অনুশীলন ম্যাচ খেলার ব্যবস্থা করা হয়েছিল। ভিসা জটিলতায় সেই সফর শেষ পর্যন্ত বাতিল হয়েছে।

বাফুফে বেশ কয়েকদিন যাবৎ ফুটবলারদের থাইল্যান্ড ভিসার জন্য আবেদন করে যোগাযোগ করছে। সভাপতি তাবিথ আউয়ালের চেষ্টায় শেষ পর্যন্ত গতকাল ভিসা হলেও থাই সফর বাতিলের সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ দলের। কারণ থাইল্যান্ডে ২৫ আগস্ট ইন্দোনেশিয়ার সঙ্গে ম্যাচ ছিল।

আবার ভিসা না হওয়ায় অনিশ্চিত ছিল তাদের ফ্লাইট। এমন অনিশ্চয়তার জন্য ইন্দোনেশিয়া অন্য দলের সঙ্গে খেলতে আগ্রহী হয়েছে গত পরশু (বুধবার)। তাই কাল ভিসা পেলেও বাংলাদেশ দলের থাইল্যান্ড সফর হচ্ছে না।

সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের ভিসা না পেয়ে দাবার আন্তর্জাতিক মাস্টার মনন রেজা খেলতে যেতে পারেননি। আরও কয়েকজন ক্রীড়াবিদের থাই ভিসা না পাওয়ার ঘটনা রয়েছে। এদিকে, থাইল্যান্ডে সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ অ-২০ দলের। ১৮ আগস্ট আরব আমিরাতের সঙ্গে ম্যাচ হয়নি ভিসা না পাওয়ায়। ইন্দোনেশিয়াও শেষ পর্যন্ত অন্য প্রতিপক্ষ খুঁজে নিয়েছে।

বিদেশি দলের সঙ্গে খেলা না হওয়ায় বাংলাদেশ অ-২০ দল এখন ঢাকায় ফর্টিজ ও পুলিশের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কারণ এই দুই ক্লাবই মূলত অনুশীলনের মধ্যে রয়েছে। থাইল্যান্ডের আগে বাহরাইন যাওয়ার কথা ছিল অ-২০ দলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় সেই সফরে আগ্রহ দেখায়নি টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ অ-২০ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপরই এই দল নিয়ে এশিয়া কাপে খেলার স্বপ্ন জাগে। বাফুফে দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং প্রবাসী ফুটবলাররা দলে এসে সেই সম্ভাবনার পালে হাওয়া বাড়িয়েছে। বাংলাদেশ অ-২০ দল কয়েক সপ্তাহ যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করে। চার দিন আগে ঢাকায় আসার পর থেকে প্র্যাকটিস করছে কমলাপুর স্টেডিয়ামে। যদিও কমলাপুর স্টেডিয়ামের পরিবেশ ফুটবল-সম্মত নয়। ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স ২৩ জনের দল চূড়ান্ত করেছেন। যেখানে প্রবাসী ফুটবলার রয়েছেন পাঁচ জন।

আরও পড়ুন

ম্যাকাইয়ে প্রথম টেস্ট, পেসারদের সহায়তার ইঙ্গিত কিউরেটরের

বাছাই পর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সাত সেরা রানার্সআপ অ-২০ এশিয়া কাপের মূলপর্বে খেলবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। ওই গ্রুপে স্বাগতিক উজবেকিস্তান ছাড়া অপর দুই প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু। ৩ ও ৬ সেপ্টেম্বর যথাক্রমে সিরিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচ।

গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলে রানার্সআপ হলেও বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ থাকবে। এই  টুর্নামেন্টের উপর ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের বাংলাদেশ অধ্যায় নির্ভর করছে। তার কোচিং অভিজ্ঞতা ও সনদ ভালো থাকলেও আচার-আচরণে বাফুফে অসন্তুষ্ট।  

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ অনূর্ধ্ব-২০, থাইল্যান্ড সফর

শেয়ার করুন: