শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হারারেতে বল হাতেও হতাশ বাংলাদেশ, বড় লিডে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হারারেতে একমাত্র টেস্টে বাংলাদেশের হতাশার চিত্র দ্বিতীয় দিনেও পরিবর্তন হয়নি। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি সফরকারীরা। বরং ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে।

প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৩৬ রান। সোমবার দ্বিতীয় দিনের শুরুতেই দ্রুত তারা বাংলাদেশের প্রথম ইনিংসের রান টপকে লিড নিশ্চিত করে নেয়। তবে কিছুক্ষণ পরই সফরকারীদের একমাত্র সাফল্য আসে পেসার খালেদ আহমেদের হাত ধরে। ব্রেন্ডন টেলর অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন।

আরও পড়ুন

বিশ্বকাপের নকআউটে আত্মবিশ্বাসী জাপান, চাপে ব্রাজিল

কিন্তু ওই উইকেটের পর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। ব্রায়ান বেনেটকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করতে থাকেন ইনোসেন্ট কাইয়া। ধৈর্যশীল ও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। এবাদত হোসেনকে চার মেরে ১৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন কাইয়া।

লাঞ্চ বিরতি পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২৪৯ রান। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ১০৯ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন স্বাগতিকদের হাতেই।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট

শেয়ার করুন: