শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

রোনালদোর ৯৮৭তম গোল, আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবল ক্যারিয়ারে গোলের নতুন মাইলফলকের আরও কাছে পৌঁছেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৮৭তম গোলটি করেছেন পর্তুগিজ মহাতারকা। তাঁর গোলের পাশাপাশি জোয়াও ফেলিক্সের জয়সূচক গোলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল সাদকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর।

সৌদি প্রো লিগে টানা দুটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পর এবার স্পটকিক থেকে সফল হয়েছেন রোনালদো। নিজের বেঁধে দেওয়া এক হাজার গোলের লক্ষ্যে পৌঁছাতে এখনো ১৩টি গোল প্রয়োজন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।

আল সাদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন সিআরসেভেন। এটি পেনাল্টি থেকে তাঁর ক্যারিয়ারের ১৯৫তম গোল, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। তবে পেনাল্টি মিসের সংখ্যাতেও শীর্ষে রয়েছেন রোনালদো। স্পটকিক থেকে এখন পর্যন্ত ৪০ বার গোল করতে ব্যর্থ হয়েছেন তিনি। অন্যদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টি থেকে ১২৬টি গোল করেছেন এবং মিস করেছেন ৩৭টি।

রোনালদোর গোলে পিছিয়ে পড়ার ১০ মিনিটের মধ্যেই আল সাদকে সমতায় ফেরান মোহাম্মেদ ওয়াদ। বিরতির আগে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছিলেন রোনালদো। তবে ভিএআরের সহায়তায় সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের!

প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন আল সাদকে সমতায় ফেরানো ওয়াদ। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় কাতারের ক্লাবটিকে। এই সুযোগ কাজে লাগিয়ে ৫২ মিনিটে জয়সূচক গোলটি করেন জোয়াও ফেলিক্স। তাতে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল নাসরের।

এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ওয়েস্টার্ন লিগের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে আল নাসর। ১৬টি করে দল নিয়ে গঠিত দুই অঞ্চলের লিগ পর্ব শেষে প্রতিটি অঞ্চলের শীর্ষ আট দল রাউন্ড অব ১৬-তে খেলার সুযোগ পাবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: