শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

সেঞ্চুরিয়ন টেস্টে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়ে শুরু থেকেই চাপে রয়েছে বাংলাদেশ। অপরদিকে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৯৪ রান তুলে স্বাগতিকরা এগিয়ে গেছে ৪০৩ রানে।

ম্যাচের এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন হলেও আশা ছাড়ছেন না বাংলাদেশ পেসার শরিফুল। তাঁর বিশ্বাস, দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করতে পারলে ম্যাচে ইতিবাচক কিছু করা সম্ভব।

দ্বিতীয় ইনিংসে কত রানের লিড হলে বাংলাদেশের জন্য সুবিধা হবে—সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘দেখা যাক, কত তাড়াতাড়ি, কত কমের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখা যায়। ব্যাটারদের মধ্যে ঘুরে দাঁড়ানোর ওই বিশ্বাস অবশ্যই আছে।’

এই ম্যাচে বাংলাদেশের কিছু পাওয়ার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে বাঁহাতি এই পেসার বলেন, ‘যদি দ্বিতীয় ইনিংসে ভালো কামব্যাক করতে পারি, দেখা যাক। টেস্ট খেলা, যেকোনো কিছু হতে পারে। একটা পার্টনারশিপ হলেও…আশা করা যায়।’

জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও বাংলাদেশের ফিল্ডিং নিয়ে হতাশা তৈরি হয়েছে। একের পর এক ক্যাচ মিসে প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছেন ফিল্ডাররা। বিষয়টি হতাশাজনক হলেও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন শরিফুল।

আরও পড়ুন

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পেস বোলিং ইউনিট হিসেবে, আমরা তেমন ভালো বল করতে পারিনি। তাও দুয়েকটা সুযোগ এসেছে। ক্যাচ ড্রপ যেকোনো সময় হতে পারে। হয়তো ধরতে পারেনি। আশা করছি পরবর্তীতে যেন শুধরে নিতে পারি।’

ভোরের আকাশ/সু.পা

 

শেয়ার করুন: