শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশ সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলায় দলে নেই পেসার লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। হাইভেল্ডের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকে। তাই এবার পেস বোলিংয়ের বিকল্পের ওপর বেশি গুরুত্ব দেবে দল। তবে সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সে স্পিনাররাও সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন কোচ।

আরও পড়ুন

৬৫ বছরেও ফুটবলের নেশা রনি ব্রুনসউইকের, পেনাল্টি থেকে করলেন গোল

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। দুই দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট দল
টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: