শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় আসছে মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। এই সফরে দুটি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারী দল। টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে মালয়েশিয়া।  

আসন্ন দুটি সিরিজ খেলতে বুধবার (৫ আগস্ট) বাংলাদেশে পা রাখার কথা রয়েছে মালয়েশিয়ার। এরপর ৮ আগস্ট প্রথম টি-টোয়েন্টি এবং ১০ আগস্ট শেষ ম্যাচ হবে মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

আরও পড়ুন

পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

টি-টোয়েন্টি শেষে ওয়ানডের লড়াইয়ে মাঠে নামবে মালয়েশিয়া ক্রিকেট দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আগামী ১২, ১৪ এবং ১৬ আগস্ট মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে ম্যাচ। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। সিরিজের তিন ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি
৮ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর
১০ আগস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর
১২ আগস্ট : প্রথম ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা
১৪ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা
১৬ আগস্ট : তৃতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ সফরে

শেয়ার করুন: